বুধবার, ১৫ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৪২.১ শতাংশ !

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১২:০৩ এএম
ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৪২.১ শতাংশ !
google news সুন্দরগঞ্জ লাইভ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১টায় ডালাসে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স। অপটার সুপারকম্পিউটারের পূর্বাভাসে নির্ধারিত সময়ে ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৪২.১ শতাংশ, স্পেনের ৩১.৮ শতাংশ এবং ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৬.১ শতাংশ। গোলডটকমও ২-১ ব্যবধানে ফ্রান্সের জয়ের পূর্বাভাস দিয়েছে। শক্তিশালী রক্ষণ নিয়ে স্পেন এবং দুর্দান্ত আক্রমণভাগ নিয়ে ফ্রান্সের এই লড়াইকে ২০২৬ বিশ্বকাপের অন্যতম সেরা সেমিফাইনাল হিসেবে দেখা হচ্ছে।

বহুমাত্রিক প্রতিভার নাম জয় রাফি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৪:৫৮ পিএম
বহুমাত্রিক প্রতিভার নাম জয় রাফি

বাংলাদেশের গণমাধ্যম ও বিনোদন অঙ্গনের বহুমাত্রিক প্রতিভাবান ব্যক্তিত্ব জয় রাফি। একাধারে গীতিকার, সুরকার, নাট্য নির্মাতা ও সাংবাদিক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে সৃজনশীল অঙ্গনে কাজ করে আসছেন। গান, নাটক, টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ এবং সাংবাদিকতা—প্রতিটি ক্ষেত্রেই তিনি রেখে চলেছেন সফলতার স্বাক্ষর। সৃজনশীলতা, কর্মনিষ্ঠা ও পেশাদারিত্বের সমন্বয়ে তিনি গণমাধ্যমে গড়ে তুলেছেন নিজের স্বতন্ত্র পরিচয়। গীতিকার ও সুরকার হিসেবে জয় রাফির সৃষ্টি করা একাধিক গান দেশজুড়ে শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। তাঁর উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘তেঁতুল গাছের পেত্নী’, ‘লেডিস ফুচকাওয়ালী’, ‘আমারে কি মাইরালবা ঘুরাইয়া ঘুরাইয়া’, ‘ময়না পাখি’ এবং ‘মায়াজাল’। এছাড়াও তাঁর লেখা, সুর ও পরিচালনায় প্রকাশিত আরও অসংখ্য গান দর্শক-শ্রোতাদের ভালোবাসা ও প্রশংসা কুড়িয়েছে। নাট্য নির্মাণেও সমান সফল জয় রাফি। তাঁর পরিচালনায় নির্মিত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘বংশের প্রদীপ’, ‘বিধবা মেয়ের সংসার’, ‘ভ্যানওয়ালার সুন্দরী বউ’, ‘কে আমার জনক’, ‘বিধবার অনাগত সন্তান’ এবং ‘ওরা ব্যাচেলার ভূতের বাড়ি’। সামাজিক বাস্তবতা, পারিবারিক মূল্যবোধ ও বিনোদনের সমন্বয়ে নির্মিত এসব নাটক দর্শকমহলে ইতিবাচক সাড়া ফেলেছে। শুধু গান ও নাটকেই নয়, টেলিভিশন অনুষ্ঠান নির্মাণেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য অবদান। ‘উন্নয়নের আলোকিত বাংলাদেশ’ শীর্ষক প্রামাণ্যচিত্রভিত্তিক অনুষ্ঠানের মাধ্যমে দেশের উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরে তিনি ব্যাপক সুনাম অর্জন করেন। দেশের উন্নয়ন ও সম্ভাবনাকে সাধারণ মানুষের সামনে উপস্থাপনের জন্য অনুষ্ঠানটি বিশেষ পরিচিতি লাভ করে। সাংবাদিকতা ও টেলিভিশন ব্যবস্থাপনায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন জয় রাফি। বর্তমানে তিনি প্রাইম টিভিতে হেড অব প্রোগ্রাম হিসেবে দায়িত্ব পালন করছেন। মানসম্মত অনুষ্ঠান নির্মাণ, নতুন প্রতিভা বিকাশ এবং ইতিবাচক কনটেন্ট তৈরিতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
নিজের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জয় রাফি বলেন, “আমি যেকোনো কাজ শুরু করার আগে মহান আল্লাহর ওপর ভরসা করি। তিনিই আমার একমাত্র মালিক এবং সবচেয়ে বড় ভরসার স্থান। আমি মিডিয়াকে হৃদয় থেকে ভালোবাসি। তাই সব সময় সততা, নিষ্ঠা ও সম্মানের সঙ্গে মানসম্মত কাজ করে যেতে চাই। আমার কাজের মাধ্যমেই ‘জয় রাফি’ নামটি মানুষের হৃদয়ে বাঁচিয়ে রাখতে চাই। দর্শক-শ্রোতাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। তাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমার এগিয়ে চলার সবচেয়ে বড় শক্তি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সবার দোয়া ও ভালোবাসা সঙ্গে থাকলে ভবিষ্যতে দেশের মিডিয়া অঙ্গনে আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পাব এবং আমার স্বপ্ন বাস্তবায়ন করতে সক্ষম হব। ইনশাআল্লাহ। মহান আল্লাহই আমার একমাত্র মালিক ও ভরসা।”
গান, নাটক, প্রামাণ্যচিত্র ও সাংবাদিকতা—প্রতিটি ক্ষেত্রেই নিজের সৃজনশীলতা, কর্মদক্ষতা ও নিষ্ঠার স্বাক্ষর রেখে জয় রাফি এগিয়ে চলেছেন নিরন্তর। ভবিষ্যতেও মানসম্মত কাজের মাধ্যমে দেশের গণমাধ্যম ও বিনোদন অঙ্গনকে সমৃদ্ধ করবেন—এমন প্রত্যাশা তাঁর দর্শক, শ্রোতা, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের।

জয় রাফির পরিচালনায় আসছে পাঁচ পর্বের ধারাবাহিক নাটক ‘বাবার বিয়ে’

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৪:৫২ পিএম
জয় রাফির পরিচালনায় আসছে পাঁচ পর্বের ধারাবাহিক নাটক ‘বাবার বিয়ে’

পারিবারিক গল্প, হাস্যরস, আবেগ ও সামাজিক বাস্তবতার সমন্বয়ে নির্মিত নতুন পাঁচ পর্বের ধারাবাহিক নাটক ‘বাবার বিয়ে’ নিয়ে দর্শকদের সামনে আসছেন জনপ্রিয় নাট্যনির্মাতা জয় রাফি। নাটকটির রচনা করেছেন মিমি খন্দকার।
নাটকের বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জাহিদ, আসিক, মৌমিতা মৌ, শিশুশিল্পী টিউলেট, পারভীন, বিপো ও শুভ। এছাড়াও আরও অনেক প্রতিভাবান অভিনয়শিল্পী এতে অভিনয় করেছেন।
ধারাবাহিকটি প্রযোজনা করেছে PPJ Drama। সহকারী পরিচালক সূর্য চৌধুরী, রূপসজ্জায় মাইনুল সাগর এবং চিত্রগ্রাহক (ডিওপি) হিসেবে কাজ করেছেন জীবন চন্দ্র দাস ও মিঠু।
নির্মাতা জয় রাফি বলেন, “‘বাবার বিয়ে’ একটি পারিবারিক গল্পনির্ভর নাটক। হাসি, কান্না, ভালোবাসা ও জীবনের বাস্তবতা—সবকিছুর সমন্বয় রয়েছে এতে। দর্শকরা নিজেদের পরিবারের প্রতিচ্ছবি এই নাটকে খুঁজে পাবেন বলে আমি বিশ্বাস করি।”
তিনি আরও জানান, “দর্শকদের ভালোবাসা ও ইতিবাচক সাড়া পেলে ‘বাবার বিয়ে’ নাটকটি ১০০ পর্ব পর্যন্ত নির্মাণের পরিকল্পনা রয়েছে।”
নির্মাতার প্রত্যাশা, পাঁচ পর্বের এই ধারাবাহিক নাটকটি দর্শকদের ভালোবাসা অর্জনের পাশাপাশি পারিবারিক নাটকের ধারায় নতুন মাত্রা যোগ করবে।

গির্জা পোড়ানো নাশকতায় পাকিস্তানে ১৪৬ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩, ৭:২৬ পিএম
গির্জা পোড়ানো নাশকতায় পাকিস্তানে ১৪৬ গ্রেপ্তার
পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশে পাঞ্জাবের জারানওয়ালা শহরে ৫টি চার্চ ও সেসব চার্চের নিকটবর্তী কয়েক ডজন বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ইতোমধ্যে ১৪৬ জনকে গ্রেপ্তারও করা হয়েছে।

পাঞ্জাব প্রাদেশিক পুলিশের মহাপরিদর্শক ওসমান আনোয়ার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে এসব তথ্য নিশ্চিত করে বলেছেন, ‘অপরাধী ও ইন্ধনদাতাদের ধরতে আমাদের অভিযান শুরু হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট সবাইকে আমরা আইনের আওতায় আনার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

পাঞ্জাব প্রাদেশিক সরকারের তথ্যমন্ত্রী আমির মির বৃহস্পতিবার এক টুইটবার্তায় জানান, সহিংসতার ওই ঘটনার পর ইসা নগরির বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক ওই এলাকায় কয়েক হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যকে মোতায়েন করা হয়েছে।

জারানওয়ালায় হামলার শিকার একটি চার্চের কাছেই বসবাস করতেন খ্রিস্টান ধর্মাবলম্বী ফারুক মাসিহ; তার পেশা ট্রাকে রং করা। ইসা নগরির অন্য অনেকের মতো মাসিহর বাড়িও পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

৪৭ বছর বয়সী মাসিহ আলজাজিরাকে বলেন, ‘তারা আমার পুরো বাড়ি সম্পূর্ন জ্বালিয়ে দিয়েছে। কিছুই আর অবশিষ্ট নেই। এমনকি বসার মতো একটি চেয়ারও নেই। সব ছাই হয়ে গেছে।’