বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

রংপুরের ঘটনায় দ্রুত সময়ে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রংপুরের হত্যাকাণ্ডের ঘটনায় যৌক্তিক সময়ের মধ্যেই জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, বর্তমান সরকারের সময়ে অপরাধ সংঘটনের পরপরই জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ সক্ষম হয়েছে।

বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিএনপির দোয়া মাহফিলে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর এমন কোনো অপরাধের ঘটনা নেই, যার পরপরই পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করতে পারেনি। রামিসা হত্যা থেকে শুরু করে বিভিন্ন অপরাধের বিচার দ্রুত সম্পন্ন হয়েছে বলেও দাবি করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীকে এমন পর্যায়ে নেওয়া হবে, যাতে তারা জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হয়।

পুলিশ বাহিনীকে আরও শৃঙ্খলিত ও দক্ষ বাহিনীতে রূপান্তরের কথাও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page