বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

খুলনার ডুমুরিয়া উপজেলার শাহপুর মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দিনব্যাপী দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি এস এম রবিউল ইসলাম বাবলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য এ কে এম জাফর ইকবাল।

অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবিক মূল্যবোধ ও ইসলামের শান্তির বাণী নিয়ে আলোচনা করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page