বিনোদন ডেস্ক:
প্রেম ও আবেগের গল্প নিয়ে সংগীতপ্রেমীদের জন্য নতুন গান নিয়ে আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ ও লাবনী আক্তার। তাদের কণ্ঠে প্রকাশ পেতে যাচ্ছে নতুন গান ‘কলিজার হাফ’। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নির্মাতা জয় রাফি।
‘কলিজার হাফ’ মিউজিক ভিডিওতে জুটি বেঁধেছেন জনপ্রিয় মডেল তারকা এস কে আকাশ ও ইভা। ভালোবাসার গল্পনির্ভর এই আয়োজনে দুজনের অভিনয় ও রসায়ন থাকছে বিশেষ আকর্ষণ হিসেবে।
গানটির কথা লিখেছেন সালাহউদ্দিন সাগর। সুর ও সংগীত পরিচালনা করেছেন এ এন ফরহাদ। মিউজিক ভিডিওটির চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন জীবন চন্দ্র দাস। নৃত্য পরিচালনায় রয়েছেন হীরা শিকদার।
নির্মাতা জয় রাফি জানান, গানটির গল্প ও দৃশ্যায়নে প্রেমের অনুভূতির পাশাপাশি দর্শকদের বিনোদনের বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে।
এদিকে মডেল তারকা এস কে আকাশ অভিনয়ের পাশাপাশি গানটির প্রযোজনার দায়িত্বও পালন করেছেন। গানটি প্রযোজনা করেছেন তিনি এবং প্রকাশ করছে আকাশ মাল্টিমিডিয়া।
কাজী শুভ ও লাবনী আক্তারের কণ্ঠ, এস কে আকাশ ও ইভার অভিনয় এবং জয় রাফির নির্মাণ—সব মিলিয়ে ‘কলিজার হাফ’ নিয়ে আশাবাদী সংশ্লিষ্টরা। গানটি দর্শক-শ্রোতাদের মাঝে কতটা সাড়া ফেলতে পারে, এখন সেটিই দেখার অপেক্ষা।