বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

হাসনাতের বক্তব্য ঘিরে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া

গান-বাজনা ও নৌকাবাইচ’ নিয়ে জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর দেওয়া বক্তব্যের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া।

গতকাল শুক্রবার রাত পৌনে ১২টার দিকে শহরের জামিয়া ইউনিসিয়া মাদরাসা থেকে বিক্ষোভ মিছিল বের করে কওমি ছাত্র ঐক্য পরিষদ। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। এ সময় বিক্ষোভকারীদের ‘বয়কট বয়কট, হাসনাত হাসনাত’ স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

বিক্ষোভকারীরা হাসনাত আবদুল্লাহকে তার বক্তব্যের জন্য ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

এ ছাড়া আজ শনিবার এনসিপির পূর্বনির্ধারিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা কর্মসূচি পালন করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page