রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

নেপালে উদ্ধারকাজে এবার বিদেশি বাহিনী

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার পর বিদেশি উদ্ধারকারী দলকে প্রবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত থেকে মাত্র ১২ ঘণ্টার মধ্যেই সরে এসেছে দেশটির সরকার।

কাঠমান্ডু জানিয়েছে, নেপালের কিছু বিশেষ এলাকায় সীমিত সংখ্যক বিদেশি উদ্ধারকারী দল ও বিশেষজ্ঞকে অনুসন্ধান ও উদ্ধারকাজে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে।

গত ২৬ আগস্ট ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের রাসুয়া এবং সীমান্তের ওপারে চীনের তিব্বতের গিরং এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। লাখ লাখ ঘনমিটার পানি, কাদা, পাথর ও জঞ্জালে বিস্তীর্ণ এলাকা ঢেকে যায়।

কাঠমান্ডু ও বেইজিংয়ের হিসাব অনুযায়ী, নেপালে ১ হাজার ৯২৪ জন এবং তিব্বতে ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়াসহ ৩৫টি দেশের প্রায় ৮০০ বিদেশি নাগরিক রয়েছেন।

এর আগে ভারত, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশ উদ্ধারকাজে সহযোগিতার প্রস্তাব দিলেও নেপাল তা প্রত্যাখ্যান করেছিল। দেশটির পক্ষ থেকে বলা হয়েছিল, নিজস্ব উদ্ধারকারী বাহিনীই পরিস্থিতি মোকাবিলায় সক্ষম।

তবে আন্তর্জাতিক মহলের চাপের মুখে শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করেছে কাঠমান্ডু। নেপালের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, নির্দিষ্ট কিছু এলাকায় সীমিত সংখ্যক বিদেশি বিশেষজ্ঞ ও অনুসন্ধান-উদ্ধারকারী দলকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
29 August 2026

নেপালে উদ্ধারকাজে এবার বিদেশি বাহিনী

www.deshbanglabd.tv |
deshbanglatvnews
deshbanglatvnews