সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
Headline :
রাঙামাটি সদর জোনের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ প্রধানমন্ত্রীর নজর কাড়ল যবিপ্রবির ‘ন্যানো ইউরিয়া’ লামায় হিল গ্রেজুয়েট প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন ‎২৩ বছর পর ব্যালটে নেতৃত্ব, নোয়াখালী পৌর বণিক সমিতিতে জয় আপেল-মুকুলের ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে খুলনায় খোলা পয়ঃনিষ্কাশন ট্যাংক: দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি বাড়ছে ডেঙ্গুর শঙ্কা মতলব উত্তরে ৭০০ ফুট রাস্তার অভাবে চরম জনদুর্ভোগবর্ষায় পানিতে তলিয়ে যায় চলাচলের পথ, দ্রুত রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর ওটারচর ইমাম হোসাইন (রা.) হাফিজিয়া মাদ্রাসায় নাজেরা-আমপারা সবক প্রদান ‎নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ ‘বাহাদুর’ নিয়ে সংবাদে বিভ্রান্তি, এক হাতি মৃত অন্যটি সাফারি পার্কে

যবিপ্রবিতে তরুণ নেতৃত্ব বিকাশে ‘ভিশন, কমিটমেন্ট অ্যান্ড অ্যাকশন’ কর্মশালা

যবিপ্রবি প্রতিনিধি: আব্দুল্লাহ আল হাসিব।

তরুণদের মধ্যে নেতৃত্বের গুণাবলি বিকাশ, বহুত্ববাদ ও সামাজিক সম্প্রীতির চর্চা এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ‘ভিশন, কমিটমেন্ট অ্যান্ড অ্যাকশন’ (VCAW) শীর্ষক দিনব্যাপী কর্মশালা। শনিবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

‘বিল্ডিং ইয়ুথ লিডারশিপ অন প্লুরালিজম অ্যান্ড সোশ্যাল হারমোনি’ (ইমপাওয়ারিং ইয়ুথ ফর সিটিজেনশিপ) উদ্যোগের আওতায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের সহযোগিতায় কর্মশালাটির আয়োজন করে ইয়ুথ এন্ডিং হাঙ্গার—যবিপ্রবি ইউনিট।

দিনব্যাপী কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এতে ব্যক্তিগত ও সামাজিক পরিচয়, পারস্পরিক সহাবস্থান, বহুত্ববাদ, সামাজিক বৈচিত্র্য, মানবিক মর্যাদা, নিরাপত্তা, নাগরিক অধিকার ও যুব নেতৃত্ব বিকাশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

শুধু আলোচনা নয়, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে কর্মশালায় বিভিন্ন দলগত ও অংশগ্রহণমূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এসব কার্যক্রমের মাধ্যমে নিজেদের পরিচয়, পারস্পরিক পার্থক্য ও বৈচিত্র্যকে ইতিবাচকভাবে গ্রহণ এবং সমাজে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার পরিবেশ তৈরির বিষয়ে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।

আয়োজকেরা জানান, তরুণ প্রজন্মই সমাজের ভবিষ্যৎ নেতৃত্বের অন্যতম চালিকাশক্তি। তাই তাদের মধ্যে বহুত্ববাদ, সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও নাগরিক দায়িত্বের চেতনা গড়ে তোলার মাধ্যমে একটি সম্প্রীতিপূর্ণ সমাজ নির্মাণে তরুণদের সম্পৃক্ত করাই কর্মশালাটির মূল উদ্দেশ্য।

কর্মশালার সমাপনী পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা একজন সচেতন, দায়িত্বশীল ও সক্রিয় নাগরিক হিসেবে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। নিজেদের অর্জিত জ্ঞান ও উপলব্ধিকে বাস্তব জীবনে প্রয়োগ করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে কর্মশালাটির সফল সমাপ্তি ঘটে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
30 August 2026

যবিপ্রবিতে তরুণ নেতৃত্ব বিকাশে ‘ভিশন, কমিটমেন্ট অ্যান্ড অ্যাকশন’ কর্মশালা

www.deshbanglabd.tv |
deshbanglatvnews
deshbanglatvnews