মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
Headline :
গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা জাতীয় ইনোভেশন ফেয়ারে সেরাদের তালিকায় যবিপ্রবি নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, নোবিপ্রবিতে মানববন্ধন; ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা দাবী ‎নোবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিখোঁজ শতাধিক, চলছে উদ্ধার অভিযান কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। ২০টি বছর আমরা ভোট বিহীন একটি রাষ্ট্রের বসবাস করেছি পর্যটনমন্ত্রী রাঙামাটি সদর জোনের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ প্রধানমন্ত্রীর নজর কাড়ল যবিপ্রবির ‘ন্যানো ইউরিয়া’

নেপালের বিপর্যয়ে যবিপ্রবিতে শোক ও সংহতি, নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

যবিপ্রবি প্রতিনিধি: আব্দুল্লাহ আল হাসিব।

নেপাল ও তিব্বত সীমান্তে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সংহতি জানিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মোমবাতি প্রজ্জ্বলন ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অধ্যয়নরত নেপালী শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, দপ্তরপ্রধান, হল প্রভোস্টসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত থেকে নিহতদের প্রতি শ্রদ্ধা ও আন্তর্জাতিক সংহতি প্রকাশ করেন।

কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে ‘REST IN PEACE’ ও ‘হাদিক শ্রদ্ধাঞ্জলি’ লেখা ফুটিয়ে তোলা হয়। এ সময় বন্যা ও ভূমিধসে নিহতদের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দুর্যোগে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা প্রকাশ করেন। একইসঙ্গে যবিপ্রবিতে অধ্যয়নরত নেপালী শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।

স্মরণসভায় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রভোস্ট ও শিক্ষক নেতৃবৃন্দ। কর্মসূচিতে নেপালী শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

নেপালী শিক্ষার্থীরা বলেন, “দেশের এই চরম বিপর্যয়ের সময় দূর পরবাসে থাকলেও আমাদের মন দেশের মানুষের কাছেই রয়েছে। এই কঠিন দুর্যোগে যবিপ্রবি পরিবারের সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসন যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

মোমবাতি প্রজ্জ্বলন ও স্মরণসভার মধ্য দিয়ে যবিপ্রবি পরিবার নেপালের বিপর্যস্ত মানুষের প্রতি সহমর্মিতা এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
01 September 2026

নেপালের বিপর্যয়ে যবিপ্রবিতে শোক ও সংহতি, নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

www.deshbanglabd.tv |
deshbanglatvnews
deshbanglatvnews