সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
Headline :
রাঙামাটি সদর জোনের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ প্রধানমন্ত্রীর নজর কাড়ল যবিপ্রবির ‘ন্যানো ইউরিয়া’ লামায় হিল গ্রেজুয়েট প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন ‎২৩ বছর পর ব্যালটে নেতৃত্ব, নোয়াখালী পৌর বণিক সমিতিতে জয় আপেল-মুকুলের ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে খুলনায় খোলা পয়ঃনিষ্কাশন ট্যাংক: দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি বাড়ছে ডেঙ্গুর শঙ্কা মতলব উত্তরে ৭০০ ফুট রাস্তার অভাবে চরম জনদুর্ভোগবর্ষায় পানিতে তলিয়ে যায় চলাচলের পথ, দ্রুত রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর ওটারচর ইমাম হোসাইন (রা.) হাফিজিয়া মাদ্রাসায় নাজেরা-আমপারা সবক প্রদান ‎নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ ‘বাহাদুর’ নিয়ে সংবাদে বিভ্রান্তি, এক হাতি মৃত অন্যটি সাফারি পার্কে

জবিতে বিনামূল্যে কুরআন শিক্ষা কোর্স, উদ্বোধন ২ সেপ্টেম্বর

হাসনাত,জবি প্রতিনিধি,

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিনামূল্যে কুরআন শিক্ষা কোর্সের আয়োজন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

আগামী ২ সেপ্টেম্বর (বুধবার) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে উদ্বোধনী ক্লাসের মধ্য দিয়ে এ কোর্সের কার্যক্রম শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এতে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শুদ্ধভাবে কুরআন পড়া ও শেখার সুযোগ তৈরি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। আগ্রহীদের অনলাইনে নিবন্ধনের মাধ্যমে কোর্সে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

কোর্সটির উদ্বোধন করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। পরবর্তী সময়ে বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ডের অভিজ্ঞ শিক্ষকরা প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবেন।কোর্সে অংশ নিতে আগ্রহীদের অনলাইনে নিবন্ধন করতে হবে। এ ছাড়া বিস্তারিত তথ্যের জন্য ০১৩১৮-৫২৯৯৯৬ ও ০১৯২৮-২১৩৮৫৯ নম্বরে যোগাযোগ করা যাবে।

বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আশিকুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী একাডেমিক ব্যস্ততা ও নানা প্রতিকূলতার কারণে কুরআন শেখার সুযোগ পাননি। তাদের কথা বিবেচনা করেই বিনামূল্যে এ কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের নৈতিক উন্নয়নে সংগঠনটি ধারাবাহিকভাবে কাজ করতে চায় এবং এ কোর্স সেই কার্যক্রমের একটি ধাপ। শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্যও কোর্সটি উন্মুক্ত রাখা হয়েছে।

আয়োজকদের আশা, এ উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে কুরআন শিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
01 September 2026

জবিতে বিনামূল্যে কুরআন শিক্ষা কোর্স, উদ্বোধন ২ সেপ্টেম্বর

www.deshbanglabd.tv |
deshbanglatvnews
deshbanglatvnews