মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
Headline :
নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, নোবিপ্রবিতে মানববন্ধন; ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা দাবী ‎নোবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিখোঁজ শতাধিক, চলছে উদ্ধার অভিযান কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। ২০টি বছর আমরা ভোট বিহীন একটি রাষ্ট্রের বসবাস করেছি পর্যটনমন্ত্রী রাঙামাটি সদর জোনের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ প্রধানমন্ত্রীর নজর কাড়ল যবিপ্রবির ‘ন্যানো ইউরিয়া’ লামায় হিল গ্রেজুয়েট প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন ‎২৩ বছর পর ব্যালটে নেতৃত্ব, নোয়াখালী পৌর বণিক সমিতিতে জয় আপেল-মুকুলের

র‍্যাব-৭-এর নতুন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান

চট্টগ্রামে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)-এর নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান। এর আগে তিনি র‍্যাব-১৫ (কক্সবাজার)-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

রোববার (৩০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন।

র‍্যাব সূত্রে জানা গেছে, লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমানের আগে র‍্যাব-৭-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। তিনি বর্তমানে র‍্যাব-৪-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন।

নতুন দায়িত্বে লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামসহ র‍্যাব-৭-এর দায়িত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেতৃত্ব দেবেন। একই সঙ্গে মাদকবিরোধী অভিযান, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাস ও অপরাধ দমনে র‍্যাব-৭-এর কার্যক্রম পরিচালনা করবেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
01 September 2026

র‍্যাব-৭-এর নতুন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান

www.deshbanglabd.tv |
deshbanglatvnews
deshbanglatvnews