নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল।
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ও আনোয়ারুল ইসলাম সরকার এবং ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত রয়েছেন।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নিয়েছে।
বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াতের এই বৈঠককে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনেও তৈরি হয়েছে নানা আলোচনা।