রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

গাজীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্রমিক দলের ব্যতিক্রমী আয়োজন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করেছে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।

রাজপথে আনন্দ মিছিল, ঢাকঢোল পিটিয়ে নৃত্য, আলোচনা সভা, সিম্পোজিয়ামসহ নানা আয়োজনের পাশাপাশি সন্ধ্যায় খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে কনসার্টেরও আয়োজন করা হয়।

তবে গাজীপুর মহানগর শ্রমিক দলের আয়োজন ছিল বেশ ব্যতিক্রমী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতৃবৃন্দ কেটে উদযাপন করেন ২০ পাউন্ডের বিশাল আকৃতির কেক।

গাজীপুর এমনিতেই শ্রমিক অধ্যুষিত এলাকা। তাই শ্রমিক দলের নেতাকর্মীদের এই ব্যতিক্রমী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নজর কাড়ে উপস্থিত সবার।

পরে নেতৃবৃন্দ একে অপরকে কেক খাইয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করে নেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উচ্ছ্বাস।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
02 September 2026

গাজীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্রমিক দলের ব্যতিক্রমী আয়োজন

www.deshbanglabd.tv |
deshbanglatvnews
deshbanglatvnews