শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
Headline :
জিএসটি গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হতে পারে আরও ২-৩ বিশ্ববিদ্যালয় রাঙ্গামাটিতে হারানো আইফোন ১০ ঘণ্টায় উদ্ধার করল ১৮ এপিবিএন সাইবার ক্রাইম সেল পাহাড়ি ঢলে কাপ্তাই লেকে ফের পানি বৃদ্ধি, ১৬ জলকপাট উন্মুক্ত অনলাইনে পণ্য বিক্রির নামে ৪৯ হাজার টাকা আত্মসাৎ, পিবিআইয়ের হাতে প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার আন্তর্জাতিক উচ্চশিক্ষায় নোবিপ্রবির ইএসডিএম বিভাগের শিক্ষার্থীদের সাফল্য, এক মাসে ১০ জনের স্কলারশিপ “একটি সহানুভূতিশীল কথাই বাঁচাতে পারে প্রাণ”: নোবিপ্রবিতে আত্মহত্যা প্রতিরোধ দিবসের র‍্যালি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এর আউটলেট প্যাথলজি ল্যাব , জিএমপি-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত । পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযান: ৩৫০ কেজি হরিণের মাংস, চামড়া ও মাথাসহ আটক ১ ‘সরকারের ১৮০ দিনের ব্যর্থতা’র পাল্টা নোবিপ্রবি ছাত্রদলের ‘প্রথম ৬ মাসের উল্লেখযোগ্য কার্যক্রম’ এর ব্যানার ‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে নিষিদ্ধ ঘোষিত জবি ছাত্রলীগের মিছিল

বিল ডাকাতিয়ায় জলাবদ্ধতা মহাসংকট, কৃষ্ণনগরের শিক্ষার্থীদের ভরসা এখন নৌকা

খুলনার ডুমুরিয়া উপজেলার বিল ডাকাতিয়ায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা এখন চরম আকার ধারণ করেছে। বর্ষার পানিতে তলিয়ে গেছে সড়ক-ঘাট ও ফসলি জমি। ফলে কৃষ্ণনগরসহ আশপাশের এলাকার শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াতের প্রধান ভরসা হয়ে উঠেছে নৌকা।

দীর্ঘদিনের জলাবদ্ধতায় এলাকার বেশিরভাগ রাস্তাঘাট পানির নিচে। কোথাও কোথাও হাঁটুসমান পানি পেরিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে শিক্ষার্থী ও শিশুরা। প্রতিদিন নৌকায় কিংবা পানির মধ্য দিয়ে ঝুঁকি নিয়ে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, বিল ডাকাতিয়ায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সমস্যা থাকলেও স্থায়ীভাবে পানি নিষ্কাশনের জন্য কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিবছর বর্ষা মৌসুমে পানিবন্দী হয়ে পড়ে হাজারো পরিবার।

জলাবদ্ধতার কারণে শুধু জনজীবনই নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি ও মৎস্য চাষও। দীর্ঘসময় পানি জমে থাকায় ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ অবস্থায় দ্রুত খাল ও পানি নিষ্কাশনের পথগুলো সচল করে বিল ডাকাতিয়ার জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন এলাকাবাসী। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

মো. মনিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
03 September 2026

বিল ডাকাতিয়ায় জলাবদ্ধতা মহাসংকট, কৃষ্ণনগরের শিক্ষার্থীদের ভরসা এখন নৌকা

www.deshbanglabd.tv |
deshbanglatvnews
deshbanglatvnews