শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
Headline :
জিএসটি গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হতে পারে আরও ২-৩ বিশ্ববিদ্যালয় রাঙ্গামাটিতে হারানো আইফোন ১০ ঘণ্টায় উদ্ধার করল ১৮ এপিবিএন সাইবার ক্রাইম সেল পাহাড়ি ঢলে কাপ্তাই লেকে ফের পানি বৃদ্ধি, ১৬ জলকপাট উন্মুক্ত অনলাইনে পণ্য বিক্রির নামে ৪৯ হাজার টাকা আত্মসাৎ, পিবিআইয়ের হাতে প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার আন্তর্জাতিক উচ্চশিক্ষায় নোবিপ্রবির ইএসডিএম বিভাগের শিক্ষার্থীদের সাফল্য, এক মাসে ১০ জনের স্কলারশিপ “একটি সহানুভূতিশীল কথাই বাঁচাতে পারে প্রাণ”: নোবিপ্রবিতে আত্মহত্যা প্রতিরোধ দিবসের র‍্যালি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এর আউটলেট প্যাথলজি ল্যাব , জিএমপি-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত । পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযান: ৩৫০ কেজি হরিণের মাংস, চামড়া ও মাথাসহ আটক ১ ‘সরকারের ১৮০ দিনের ব্যর্থতা’র পাল্টা নোবিপ্রবি ছাত্রদলের ‘প্রথম ৬ মাসের উল্লেখযোগ্য কার্যক্রম’ এর ব্যানার ‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে নিষিদ্ধ ঘোষিত জবি ছাত্রলীগের মিছিল

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ঠেকাতে শিক্ষার্থীদের সচেতন করছে যবিপ্রবি

যবিপ্রবি প্রতিনিধি: আব্দুল্লাহ আল হাসিব

আন্তর্জাতিক অণুজীব দিবস (International Microorganisms Day—IμD) ২০২৬ উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আয়োজিত মাসব্যাপী উদযাপনের দ্বিতীয় দিনে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স (Antibiotic Resistance) বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম ও শিক্ষার্থীদের নিয়ে অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে অ্যান্টিবায়োটিকের যথাযথ ব্যবহার, অ্যান্টিবায়োটিকের অপব্যবহারের ক্ষতিকর দিক এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের (AMR) ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের জ্ঞান ও আগ্রহ বাড়াতে আয়োজন করা হয় অলিম্পিয়াড।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক সাড়া পাওয়া গেছে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের মতো বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করে তোলা এবং এর বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় বাদশাহ ফয়সাল ইসলামি ইন্সটিটিউট এবং আমবটতলা মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আয়োজকরা।

আয়োজকরা জানান, আন্তর্জাতিক অণুজীব দিবস ২০২৬ উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন সচেতনতামূলক ও শিক্ষামূলক কার্যক্রম চলবে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির পাশাপাশি অণুজীববিজ্ঞান সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক ধারণা তৈরিতেও এসব কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

“মাসব্যাপী উদযাপনে আমাদের সঙ্গে থাকুন, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সম্পর্কে সচেতন হোন এবং আমাদের অঞ্চলকে এ বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে ভূমিকা রাখুন”— এমন আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

আব্দুল্লাহ আল হাসিব,যবিপ্রবি

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
03 September 2026

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ঠেকাতে শিক্ষার্থীদের সচেতন করছে যবিপ্রবি

www.deshbanglabd.tv |
deshbanglatvnews
deshbanglatvnews