চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে ৩০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
শনিবার, বিকেল সাড়ে ৪টার দিকে বারইয়ারহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম হিঙ্গুলী গাছ মার্কেট এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিমের নেতৃত্বে এসআই মতিউর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান সোহেলের বসতঘরে অভিযান পরিচালনা করেন।
অভিযানে ৩০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ১২ বোতল Officer’s Choice Blue, ৮ বোতল McDowell’s এবং ১০ বোতল Signature ব্র্যান্ডের মদ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মাদক ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান সোহেল, নুর আলম মাসুদ ওরফে কালা মাসুদসহ সোহেলের স্ত্রী এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজন পালিয়ে যায়।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।