বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

সংকটকে পুঁজি করে অরাজকতার চেষ্টা, সতর্ক করলেন তারেক রহমান

দেশের চলমান সংকটকে পুঁজি করে বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার বিকেলে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, স্বৈরাচারী আমল ও অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করছে সরকার। তবে এসব সমস্যাকে পুঁজি করে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তি সৃষ্টি করে দেশে অরাজকতা তৈরির চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না।

তিনি বলেন, স্বৈরাচারের সময় যারা ‘গুপ্ত’ অবস্থানে ছিল, তাদের কেউ কেউ ক্ষমতাচ্যুত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে অরাজকতা উসকে দেওয়ার চেষ্টা করছে কি না, সে প্রশ্ন সামনে এসেছে।

প্রধানমন্ত্রী বলেন, জনগণ সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। তাই গণতন্ত্রের ধারাকে সমুন্নত রেখে গণতান্ত্রিক নীতি-নৈতিকতা অনুসরণ করা হবে।

অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তা নিয়ন্ত্রণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় বিদ্যুৎ ও জ্বালানি সংকটে থাকা শিল্পকারখানার মালিকসহ সাধারণ মানুষের কাছে দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন তারেক রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page