সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
Headline :
রাঙামাটি সদর জোনের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ প্রধানমন্ত্রীর নজর কাড়ল যবিপ্রবির ‘ন্যানো ইউরিয়া’ লামায় হিল গ্রেজুয়েট প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন ‎২৩ বছর পর ব্যালটে নেতৃত্ব, নোয়াখালী পৌর বণিক সমিতিতে জয় আপেল-মুকুলের ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে খুলনায় খোলা পয়ঃনিষ্কাশন ট্যাংক: দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি বাড়ছে ডেঙ্গুর শঙ্কা মতলব উত্তরে ৭০০ ফুট রাস্তার অভাবে চরম জনদুর্ভোগবর্ষায় পানিতে তলিয়ে যায় চলাচলের পথ, দ্রুত রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর ওটারচর ইমাম হোসাইন (রা.) হাফিজিয়া মাদ্রাসায় নাজেরা-আমপারা সবক প্রদান ‎নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ ‘বাহাদুর’ নিয়ে সংবাদে বিভ্রান্তি, এক হাতি মৃত অন্যটি সাফারি পার্কে

ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে তদন্ত কমিটি

আলোচিত চিকিৎসক ডা. জাহাঙ্গীর কবির ও তার প্রতিষ্ঠান ‘হেলথ রেভল্যুশন লিমিটেড’-এর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

জানা গেছে, ইনসুলিন বন্ধ করে ‘কিটো ডায়েট ও সাপ্লিমেন্ট’ গ্রহণের পরামর্শ অনুসরণ করার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক ডায়াবেটিস রোগীর মৃত্যুর অভিযোগ ওঠে।

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৩ সেপ্টেম্বর তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যান্ডোক্রাইনোলজি বিভাগ ডা. জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ দেয়।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাসপাতাল ও ক্লিনিক শাখার অধ্যাপক ডা. মো. নুরুল ইসলামের স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, অভিযোগটি আমলে নিয়ে ঘটনার তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

কমিটিকে অভিযোগের বিষয়ে সুস্পষ্ট মতামতসহ আগামী ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ মনির-উজ-জামানকে। আর সদস্যসচিব করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. মো. মাহমুদুর রহমানকে।

অভিযোগের সত্যতা ও দায় নির্ধারণে তদন্তের পরই বিস্তারিত জানা যাবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
05 September 2026

ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে তদন্ত কমিটি

www.deshbanglabd.tv |
deshbanglatvnews
deshbanglatvnews