শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
Headline :
জিএসটি গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হতে পারে আরও ২-৩ বিশ্ববিদ্যালয় রাঙ্গামাটিতে হারানো আইফোন ১০ ঘণ্টায় উদ্ধার করল ১৮ এপিবিএন সাইবার ক্রাইম সেল পাহাড়ি ঢলে কাপ্তাই লেকে ফের পানি বৃদ্ধি, ১৬ জলকপাট উন্মুক্ত অনলাইনে পণ্য বিক্রির নামে ৪৯ হাজার টাকা আত্মসাৎ, পিবিআইয়ের হাতে প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার আন্তর্জাতিক উচ্চশিক্ষায় নোবিপ্রবির ইএসডিএম বিভাগের শিক্ষার্থীদের সাফল্য, এক মাসে ১০ জনের স্কলারশিপ “একটি সহানুভূতিশীল কথাই বাঁচাতে পারে প্রাণ”: নোবিপ্রবিতে আত্মহত্যা প্রতিরোধ দিবসের র‍্যালি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এর আউটলেট প্যাথলজি ল্যাব , জিএমপি-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত । পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযান: ৩৫০ কেজি হরিণের মাংস, চামড়া ও মাথাসহ আটক ১ ‘সরকারের ১৮০ দিনের ব্যর্থতা’র পাল্টা নোবিপ্রবি ছাত্রদলের ‘প্রথম ৬ মাসের উল্লেখযোগ্য কার্যক্রম’ এর ব্যানার ‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে নিষিদ্ধ ঘোষিত জবি ছাত্রলীগের মিছিল

ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের বৈঠক

ইউক্রেন যুদ্ধের অবসানের লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোয় বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ ও তাঁর জামাতা জ্যারেড কুশনার।

শনিবার অনুষ্ঠিত এই বৈঠকে যুদ্ধ বন্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে গুরুত্বপূর্ণ ও বিস্তারিত পরিকল্পনা আলোচনা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। বৈঠকটি প্রায় তিন ঘণ্টা ধরে চলে।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, ইউক্রেন সংঘাতের অবসানে সম্ভাব্য শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন মার্কিন প্রতিনিধিরা। এসব পরিকল্পনা আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রকাশ করা হতে পারে।

বৈঠকের পর মার্কিন প্রতিনিধিদের রোববার ইউক্রেনের রাজধানী কিয়েভে যাওয়ার কথা রয়েছে। সেখানে ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে আরও আলোচনা হওয়ার কথা রয়েছে।

এদিকে, মার্কিন প্রতিনিধিদের সফরকে ঘিরে কিয়েভে তিন দিনের জন্য হামলা স্থগিতের নির্দেশ দিয়েছেন পুতিন। তবে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধের বিষয়ে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়েছে।

বিশ্লেষকদের মতে, মস্কো ও কিয়েভ—দুই পক্ষের সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধে নতুন কোনো সমঝোতার পথ তৈরি হয় কি না, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
06 September 2026

ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের বৈঠক

www.deshbanglabd.tv |
deshbanglatvnews
deshbanglatvnews