বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

মিস ওয়ার্ল্ড ২০২৬, মুকুট জিতলেন জোহেইরি মোলা দোমিঙ্গেস

ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেস জিতে নিয়েছেন ৭৩তম মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট।

শনিবার সন্ধ্যায় ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে অনুষ্ঠিত জমকালো ফাইনালে ১১১ জন প্রতিযোগীকে পেছনে ফেলে বিশ্বসুন্দরীর খেতাব অর্জন করেন তিনি।

গত বছরের মিস ওয়ার্ল্ড, থাইল্যান্ডের ওপাল সুচাতা বিজয়ী জোহেইরি মোলাকে মুকুট পরিয়ে দেন।

চূড়ান্ত পর্বে জোহেইরি মোলাকে প্রশ্ন করা হয়—নিজ দেশে তিনি কোন ‘বিউটি উইথ আ পারপাস’ উদ্যোগ নিয়েছেন এবং মিস ওয়ার্ল্ড নির্বাচিত হলে সেটিকে কীভাবে আরও কার্যকর করবেন।

জবাবে তিনি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তাঁর ইংরেজি শেখার কর্মসূচি ‘ভয়েস অব টুমোরো’ উদ্যোগের কথা তুলে ধরেন। শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ উন্নয়নে এই উদ্যোগকে আরও বিস্তৃত করার প্রত্যয়ের কথাও জানান তিনি।

এর আগে জোহেইরি মোলা দোমিঙ্গেস ২০২৫ সালের মিস ওয়ার্ল্ড ডমিনিকান রিপাবলিকের শিরোপা জয় করেন। সেই সাফল্যের পথ ধরেই এবার বিশ্বমঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করে সেরার মুকুট অর্জন করলেন তিনি।

ফ্যাশন ও মডেলিংয়ের পাশাপাশি জোহেইরি একজন শিক্ষক, সাংবাদিক ও সমাজকর্মী হিসেবেও কাজ করছেন।

মিস ওয়ার্ল্ডের দায়িত্বের অংশ হিসেবে এখন আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে অংশ নেবেন তিনি। পাশাপাশি বিশ্বজুড়ে ‘বিউটি উইথ আ পারপাস’ প্রচারণার প্রতিনিধিত্ব করবেন এই ডমিনিকান সুন্দরী।

প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্পেনের এলিসাবেথ রেইনেস। আর দ্বিতীয় রানারআপ হয়েছেন মালয়েশিয়ার তানুসিয়া চেট্টি।

বিশ্বসুন্দরীর নতুন মুকুটে এখন জোহেইরি মোলা দোমিঙ্গেস—আর তাঁর হাত ধরে মিস ওয়ার্ল্ডের মঞ্চে নতুন বার্তা পৌঁছাবে শিক্ষা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page