বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

অপচিকিৎসার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডা. জাহাঙ্গীর কবির

অপচিকিৎসা ও অননুমোদিত সাপ্লিমেন্ট ব্যবহারের অভিযোগে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি গঠন নিয়ে প্রকাশিত সংবাদে নিজের নাম ও ছবি ব্যবহারের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন চিকিৎসক ডা. জাহাঙ্গীর কবির। তার দাবি, স্বাস্থ্য অধিদফতরের নোটিশ কিংবা অভিযোগের কোনো নথিতেই সরাসরি তার নাম উল্লেখ করা হয়নি।


অপচিকিৎসা ও অননুমোদিত সাপ্লিমেন্ট ব্যবহারের অভিযোগে তদন্ত কমিটি গঠন নিয়ে প্রকাশিত সংবাদকে বিভ্রান্তিকর দাবি করে বিবৃতি দিয়েছেন ডা. জাহাঙ্গীর কবির।

শনিবার দেওয়া বিবৃতিতে তিনি বলেন, গত ৩ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদফতর থেকে ‘অপচিকিৎসা প্রদান ও অননুমোদিত সাপ্লিমেন্ট ব্যবহার রোধকল্পে তদন্ত কমিটি গঠন’ প্রসঙ্গে যে নোটিশ জারি করা হয়েছে, সেখানে তার নাম সরাসরি উল্লেখ নেই। এমনকি তার বিরুদ্ধে ব্যক্তিগত কোনো অভিযোগের কথাও নোটিশে উল্লেখ করা হয়নি বলে দাবি করেন তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, গত ৭ মে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক এবং অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ প্রসাদসহ কয়েকজন চিকিৎসক বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল—বিএমডিসিতে যে অভিযোগ করেন, সেখানেও ডা. জাহাঙ্গীর কবিরের নাম উল্লেখ করা হয়নি।

পরে গত ২৬ জুলাই বিএমডিসির পক্ষ থেকে Health Revolution Ltd-এর জেকে লাইফস্টাইল স্পেশালিস্ট ডা. ফাতিয়া সুলতানাকে অভিযোগের বিষয়ে লিখিত জবাব দিতে বলা হয়। এর পরিপ্রেক্ষিতে ১৩ আগস্ট তার পক্ষ থেকে বিএমডিসিতে লিখিত জবাব দেওয়া হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

তবে এখন পর্যন্ত বিএমডিসির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত বা বক্তব্য জানানো হয়নি বলেও দাবি করা হয়েছে।

এদিকে, স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি গঠনের নোটিশের সূত্র ধরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ডা. জাহাঙ্গীর কবিরের নাম ও ছবি ব্যবহারের বিষয়ে আপত্তি জানিয়েছে তার পক্ষ।

তার দাবি, অভিযোগকারী, বিএমডিসি কিংবা স্বাস্থ্য অধিদফতরের নথিতে নাম সরাসরি উল্লেখ না থাকা সত্ত্বেও সংবাদে তার নাম ও ছবি ব্যবহারের কারণে দীর্ঘদিনের অর্জিত সুনাম ক্ষুণ্ণ হচ্ছে।

গণমাধ্যমকে যাচাই করা তথ্যের ভিত্তিতে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানিয়ে প্রকাশিত সংবাদে তার নাম ও ছবি ব্যবহারের বিষয়টি সংশোধনের অনুরোধ জানানো হয়েছে বিবৃতিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page