সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
Headline :
রাঙামাটি সদর জোনের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ প্রধানমন্ত্রীর নজর কাড়ল যবিপ্রবির ‘ন্যানো ইউরিয়া’ লামায় হিল গ্রেজুয়েট প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন ‎২৩ বছর পর ব্যালটে নেতৃত্ব, নোয়াখালী পৌর বণিক সমিতিতে জয় আপেল-মুকুলের ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে খুলনায় খোলা পয়ঃনিষ্কাশন ট্যাংক: দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি বাড়ছে ডেঙ্গুর শঙ্কা মতলব উত্তরে ৭০০ ফুট রাস্তার অভাবে চরম জনদুর্ভোগবর্ষায় পানিতে তলিয়ে যায় চলাচলের পথ, দ্রুত রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর ওটারচর ইমাম হোসাইন (রা.) হাফিজিয়া মাদ্রাসায় নাজেরা-আমপারা সবক প্রদান ‎নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ ‘বাহাদুর’ নিয়ে সংবাদে বিভ্রান্তি, এক হাতি মৃত অন্যটি সাফারি পার্কে

যবিপ্রবিতে সপ্তাহজুড়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

৮ সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী আলোচনা ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রমের আয়োজন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ।


দিবসটি উপলক্ষে বিভাগের উদ্যোগে সপ্তাহব্যাপী বিনামূল্যে ফিজিওথেরাপি স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে আগামী ৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের ড. এম. আর. খান মেডিকেল সেন্টারে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হবে।


আয়োজকরা জানান, ফিজিওথেরাপির প্রয়োজনীয়তা ও মানুষের সুস্থ জীবনে এর গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় ফিজিওথেরাপি সেবা নিশ্চিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। সপ্তাহব্যাপী কর্মসূচিতে ফিজিওথেরাপি ও পুনর্বাসন-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে।


বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবির। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক হাসান।
ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ কর্মসূচির আয়োজন করছে।

আব্দুল্লাহ আল হাসিব,যবিপ্রবি ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
07 September 2026

যবিপ্রবিতে সপ্তাহজুড়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

www.deshbanglabd.tv |
deshbanglatvnews
deshbanglatvnews