শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
Headline :
জিএসটি গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হতে পারে আরও ২-৩ বিশ্ববিদ্যালয় রাঙ্গামাটিতে হারানো আইফোন ১০ ঘণ্টায় উদ্ধার করল ১৮ এপিবিএন সাইবার ক্রাইম সেল পাহাড়ি ঢলে কাপ্তাই লেকে ফের পানি বৃদ্ধি, ১৬ জলকপাট উন্মুক্ত অনলাইনে পণ্য বিক্রির নামে ৪৯ হাজার টাকা আত্মসাৎ, পিবিআইয়ের হাতে প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার আন্তর্জাতিক উচ্চশিক্ষায় নোবিপ্রবির ইএসডিএম বিভাগের শিক্ষার্থীদের সাফল্য, এক মাসে ১০ জনের স্কলারশিপ “একটি সহানুভূতিশীল কথাই বাঁচাতে পারে প্রাণ”: নোবিপ্রবিতে আত্মহত্যা প্রতিরোধ দিবসের র‍্যালি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এর আউটলেট প্যাথলজি ল্যাব , জিএমপি-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত । পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযান: ৩৫০ কেজি হরিণের মাংস, চামড়া ও মাথাসহ আটক ১ ‘সরকারের ১৮০ দিনের ব্যর্থতা’র পাল্টা নোবিপ্রবি ছাত্রদলের ‘প্রথম ৬ মাসের উল্লেখযোগ্য কার্যক্রম’ এর ব্যানার ‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে নিষিদ্ধ ঘোষিত জবি ছাত্রলীগের মিছিল

কেএমপি ট্রাফিক পুলিশের পেশাদারিত্বে জোর, ৩০ সদস্য পেলেন সম্মাননা; হস্তান্তর ৪ মোটরসাইকেল

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ট্রাফিক বিভাগের কার্যক্রম আরও গতিশীল, দক্ষ ও জনবান্ধব করতে বিশেষ সম্মাননা প্রদান এবং মোটরসাইকেল হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কেএমপি সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপি পুলিশ কমিশনার মোঃ সাজ্জাদুর রহমান।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার দায়িত্ব পালনে সতর্কতা, সাহস ও দৃঢ় সিদ্ধান্ত নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্যদের পুরস্কৃত করার পাশাপাশি মাঠপর্যায়ের সদস্যদের মতামত ও পরামর্শকে গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে কমিশনার বলেন, মাদকের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। পাশাপাশি পুলিশ সদস্যদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং বেসিক পুলিশিং আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেন তিনি।

জনগণের সঙ্গে ধৈর্য, ভদ্রতা ও সৌজন্যপূর্ণ আচরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, রাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। অপ্রয়োজনীয় সংঘাত এড়িয়ে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে প্রত্যেক সদস্যকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে গত এক মাসে প্রশংসনীয় কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে ১ জন পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন), ৫ জন সার্জেন্ট/টিএসআই, ৫ জন এটিএসআই এবং ২০ জন কনস্টেবলসহ মোট ৩১ জন পুলিশ সদস্যকে আর্থিক পুরস্কারে ভূষিত করা হয়।

এ ছাড়া মাঠপর্যায়ে ট্রাফিক পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে ট্রাফিক বিভাগে কর্মরত সদস্যদের ব্যবহারের জন্য ৪টি মোটরসাইকেল হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল এবং অতিরিক্ত দায়িত্বে অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স), ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলামসহ কেএমপির বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
07 September 2026

কেএমপি ট্রাফিক পুলিশের পেশাদারিত্বে জোর, ৩০ সদস্য পেলেন সম্মাননা; হস্তান্তর ৪ মোটরসাইকেল

www.deshbanglabd.tv |
deshbanglatvnews
deshbanglatvnews