বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানায় মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে এবং মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষার্থে রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানায় মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জনাব মোঃ জসীম উদ্দীন, অফিসার ইনচার্জ কোতয়ালী থানা, রাঙ্গামাটি এবং জনাব এইচ.এম. মাহমুদ, অফিসার ইনচার্জ (ডিবি), রাঙ্গামাটি সহ পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন মাদকবিরোধী স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন। র‍্যালিটি সংশ্লিষ্ট এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব এবং মাদক নির্মূলে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page