বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

যৌ’ন’কর্ম বৈধ করার দাবি পুনম পান্ডের।

বিতর্ক যেন পিছু ছাড়ছে না ভারতীয় মডেল ও অভিনেত্রী পুনম পান্ডের। খোলামেলা মন্তব্য ও নানা কর্মকাণ্ডের কারণে প্রায়ই আলোচনায় থাকা এই অভিনেত্রী এবার যৌনকর্মকে সরকারি স্বীকৃতি দিয়ে আইনি কাঠামোর আওতায় আনার পক্ষে মত দিয়েছেন।

সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে নারীদের বিরুদ্ধে সহিংসতা কমানোর বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন পুনম। সেখানে তিনি বলেন, বর্তমানে অনেক পুরুষ মানসিক চাপের মধ্যে রয়েছেন। তার মতে, যৌনকর্মকে বৈধতা দিয়ে নিয়ন্ত্রিত কাঠামোর আওতায় আনা হলে নারীদের বিরুদ্ধে সংঘটিত কিছু অপরাধ কমানো সম্ভব হতে পারে।

নিজের খোলামেলা ভিডিও নিয়েও কথা বলেন পুনম। এসব ভিডিও তৈরি করাকে তিনি অন্যায় বা ‘পাপ’ মনে করেন না বলে জানান। বরং মানুষের মানসিক স্বস্তির বিষয়টি বিবেচনায় নিয়ে নিজের কাজকে এক ধরনের ‘সমাজসেবা’ হিসেবে দেখেন তিনি।

পুনমের দাবি, সারাদিনের ব্যস্ততা ও ক্লান্তির পর কেউ যদি তার ভিডিও দেখে মানসিকভাবে কিছুটা স্বস্তি পান, তাহলে সেটিকে তিনি মানুষের উপকার হিসেবেই বিবেচনা করেন।

সমালোচকদের নিয়েও মন্তব্য করেন এই অভিনেত্রী। তার ভাষ্য, যারা প্রকাশ্যে তার কাজের সমালোচনা করেন, তাদের অনেকেই ব্যক্তিগতভাবে তার ভিডিও দেখেন। মানুষের এই দ্বিমুখী আচরণ নিয়ে তিনি উদ্বিগ্ন নন বলেও জানান।

পুনমের বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার মন্তব্যের সমালোচনা করেছেন, আবার কেউ এটিকে আলোচনায় থাকার কৌশল হিসেবে দেখছেন।

এর আগেও নানা বিতর্কে জড়িয়েছেন পুনম পান্ডে। ২০২৪ সালে জরায়ুমুখ ক্যান্সার সম্পর্কে সচেতনতা তৈরির উদ্দেশ্যে নিজের মৃত্যুর গুজব ছড়িয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

নতুন মন্তব্যের মধ্য দিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এই অভিনেত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page