সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
Headline :
রাঙামাটি সদর জোনের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ প্রধানমন্ত্রীর নজর কাড়ল যবিপ্রবির ‘ন্যানো ইউরিয়া’ লামায় হিল গ্রেজুয়েট প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন ‎২৩ বছর পর ব্যালটে নেতৃত্ব, নোয়াখালী পৌর বণিক সমিতিতে জয় আপেল-মুকুলের ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে খুলনায় খোলা পয়ঃনিষ্কাশন ট্যাংক: দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি বাড়ছে ডেঙ্গুর শঙ্কা মতলব উত্তরে ৭০০ ফুট রাস্তার অভাবে চরম জনদুর্ভোগবর্ষায় পানিতে তলিয়ে যায় চলাচলের পথ, দ্রুত রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর ওটারচর ইমাম হোসাইন (রা.) হাফিজিয়া মাদ্রাসায় নাজেরা-আমপারা সবক প্রদান ‎নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ ‘বাহাদুর’ নিয়ে সংবাদে বিভ্রান্তি, এক হাতি মৃত অন্যটি সাফারি পার্কে

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ‘অ্যাকশন’—ডুমুরিয়ায় ৯ হাজার টাকা জরিমানা, সাদিয়া ফুড সিলগালা

খাদ্য তৈরিতে অনিয়ম, স্বাস্থ্যবিধি না মানা ও নিরাপদ খাদ্য নিশ্চিতের প্রশ্নে এবার কঠোর বার্তা দিল প্রশাসন। খুলনার ডুমুরিয়ায় মিকশিমিল ও আন্দুলিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে মিকশিমিল এলাকার সাদিয়া ফুড সিলগালা করে দেওয়া হয়।


বুধবার (০৯সেপ্টেম্বর) পরিচালিত অভিযানে খাদ্য প্রস্তুত ও ব্যবসা পরিচালনায় বিভিন্ন অনিয়ম এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ না থাকার অভিযোগে আন্দুলিয়ার মোস্তাক আহমেদকে ৫ হাজার টাকা, লিঠু গাজীকে ২ হাজার টাকা এবং খোরশেদ আলম গাজীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযানে নেতৃত্ব দেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোখলেছুর রহমান, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব এবং ডুমুরিয়া উপজেলা স্যানিটারি পরিদর্শক সুকেন ঘোষ।


অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও বিক্রয়ের ক্ষেত্রে নির্ধারিত স্বাস্থ্যবিধি প্রতিপালন, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ব্যবসায়ীদের নিয়ম-নীতি মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে অনিয়ম পাওয়া গেলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।
প্রশাসনের এ অভিযানে এলাকায় খাদ্য ব্যবসায়ীদের মধ্যে সতর্কতা তৈরি হয়েছে। জনস্বাস্থ্য ও ভোক্তাদের স্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশা

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
10 September 2026

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ‘অ্যাকশন’—ডুমুরিয়ায় ৯ হাজার টাকা জরিমানা, সাদিয়া ফুড সিলগালা

www.deshbanglabd.tv |
deshbanglatvnews
deshbanglatvnews