পারস্য উপসাগরে মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে ফের কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান।
মার্কিন সেনাদের অবশিষ্ট সদস্য ও সামরিক সরঞ্জাম নিয়ে পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি।
পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আজিজি দাবি করেন, ইরানের নৌবাহিনীর সদস্যরা আবারও প্রমাণ করেছে—পারস্য উপসাগর সবসময় পারস্য উপসাগরই থাকবে এবং এর নিয়ন্ত্রণের দায়িত্ব ইরানের হাতেই।
মার্কিন সেনাদের উদ্দেশে তিনি বলেন, দেরি হওয়ার আগেই নিজেদের সদস্য ও সামরিক সরঞ্জাম নিরাপদে সরিয়ে নিয়ে নিজ দেশে ফিরে যেতে হবে।
আজিজির ভাষ্য, সময় থাকতে ফিরে গেলে অন্তত নিজেদের দেশের সীমান্ত রক্ষায় মনোযোগ দেওয়ার সুযোগ থাকবে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্য উপসাগরকে ঘিরে সামরিক ও রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ইরানি এই কর্মকর্তার কাছ থেকে এ কড়া বার্তা এলো।