বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর কর্ণফুলি রেজিমেন্টের আওতাভুক্ত সকল প্রতিষ্ঠানের সঙ্গে একযোগে রাঙ্গামাটি সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনে পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টায় রাঙ্গামাটি সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ক্যাডেট থেকে ক্যাডেট ল্যান্স কর্পোরাল, ক্যাডেট ল্যান্স কর্পোরাল থেকে ক্যাডেট কর্পোরাল এবং ক্যাডেট কর্পোরাল থেকে ক্যাডেট সার্জেন্ট পদে পদোন্নতির জন্য ক্যাডেটরা অংশগ্রহণ করেন।
পদোন্নতি পরীক্ষার অংশ হিসেবে লিখিত ও ড্রিল পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বিএনসিসি ক্যাডেটরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেন।
পরীক্ষা কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করেন বিএনসিসির সামরিক প্রশিক্ষক কর্পোরাল মো. সোহেল রানা।
পরীক্ষা চলাকালে ক্যাডেটদের শৃঙ্খলা, ড্রিল দক্ষতা ও প্রশিক্ষণগত সক্ষমতা মূল্যায়ন করা হয়।