বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ৩৫০ কেজি হরিণের মাংস, তিনটি চামড়া ও একটি মাথাসহ এক অবৈধ মাংস ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার মধ্যরাতে দক্ষিণ চরদুয়ানীর কালিয়ার খাল এলাকায় অভিযান চালিয়ে একটি সন্দেহজনক কাঠের বোট তল্লাশি করে এসব জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত হরিণের মাংসের আনুমানিক মূল্য ৪ লাখ ২৪ হাজার টাকা। আটক ব্যক্তি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরিফুল ইসলাম,ভোলা