ঠাকুরগাঁওয়ের হরিপুর থানায় হত্যা মামলা দায়েরের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত ১ ও ২ নম্বর আসামিকে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন শেরে বাংলা নগর থানার এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-২।
গ্রেপ্তারকৃত দুজন হলেন হাবিব(২৩)ও রবিউল(২৫)।

র্যাবের তথ্য অনুযায়ী, তাদের রাজধানীর মোহাম্মদপুর থানাধীন শেরেবাংলা নগর থানা এলাকার একটি স্থান থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-২ জানায়, হরিপুর থানায় হত্যা মামলা দায়েরের পর থেকেই মামলার আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকায় অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়। পরে মামলার ১ ও ২ নম্বর আসামি হাবিব ও রবিউলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।
সিজান হোসেন