সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
Headline :
রাঙামাটি সদর জোনের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ প্রধানমন্ত্রীর নজর কাড়ল যবিপ্রবির ‘ন্যানো ইউরিয়া’ লামায় হিল গ্রেজুয়েট প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন ‎২৩ বছর পর ব্যালটে নেতৃত্ব, নোয়াখালী পৌর বণিক সমিতিতে জয় আপেল-মুকুলের ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে খুলনায় খোলা পয়ঃনিষ্কাশন ট্যাংক: দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি বাড়ছে ডেঙ্গুর শঙ্কা মতলব উত্তরে ৭০০ ফুট রাস্তার অভাবে চরম জনদুর্ভোগবর্ষায় পানিতে তলিয়ে যায় চলাচলের পথ, দ্রুত রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর ওটারচর ইমাম হোসাইন (রা.) হাফিজিয়া মাদ্রাসায় নাজেরা-আমপারা সবক প্রদান ‎নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ ‘বাহাদুর’ নিয়ে সংবাদে বিভ্রান্তি, এক হাতি মৃত অন্যটি সাফারি পার্কে

‎নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে দুটি আবাসিক হোটেলে পৃথক অভিযান চালিয়ে ১৮ নারী-পুরুষকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, হোটেল দুটিতে অসামাজিক কার্যকলাপ চলছিল।

‎শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে আটক ১৮ জনকে আদালতে পাঠানো হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ৬ জন পুরুষ ও ১২ জন নারী রয়েছেন। তাদের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ, সদর ও হাতিয়া উপজেলার বিভিন্ন এলাকায়।

‎ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, চৌমুহনী বাজারের বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ। এর ধারাবাহিকতায় শুক্রবার রাতে ও শনিবার সকালে পৃথক দুটি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়।

‎শুক্রবার রাতে চৌমুহনী পৌর এলাকার রিলাক্স আবাসিক হোটেলে অভিযান চালিয়ে একজন পুরুষ ও পাঁচ নারীকে আটক করা হয়। পরে শনিবার সকালে চৌমুহনী বাজারের ডালিয়া সুপার মার্কেটে অবস্থিত রাজ আবাসিক হোটেলে অভিযান চালায় ডিবির আরেকটি দল। সেখান থেকে পাঁচ পুরুষ ও সাত নারীকে আটক করা হয়।

‎নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯০ ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

‎তবে আদালতে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত আটক ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের অভিযোগকে অভিযোগ হিসেবেই উল্লেখ করা হলো।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
12 September 2026

‎নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮

www.deshbanglabd.tv |
deshbanglatvnews
deshbanglatvnews