মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
Headline :
নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, নোবিপ্রবিতে মানববন্ধন; ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা দাবী ‎নোবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিখোঁজ শতাধিক, চলছে উদ্ধার অভিযান কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। ২০টি বছর আমরা ভোট বিহীন একটি রাষ্ট্রের বসবাস করেছি পর্যটনমন্ত্রী রাঙামাটি সদর জোনের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ প্রধানমন্ত্রীর নজর কাড়ল যবিপ্রবির ‘ন্যানো ইউরিয়া’ লামায় হিল গ্রেজুয়েট প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন ‎২৩ বছর পর ব্যালটে নেতৃত্ব, নোয়াখালী পৌর বণিক সমিতিতে জয় আপেল-মুকুলের

ওটারচর ইমাম হোসাইন (রা.) হাফিজিয়া মাদ্রাসায় নাজেরা-আমপারা সবক প্রদান

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ওটারচর ইমাম হোসাইন (রা.) হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষার্থীদের নাজেরা ও আমপারা সবক প্রদান এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ফারুক শিকদার।
মাদ্রাসার সভাপতি নুরুল ইসলাম দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এবং সার্বিক কার্যক্রম পরিচালনা করেন মাদ্রাসার মোহতামিম মো. সাইদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম শিকদার, সহ -সভাপতি মো. জয়নাল আবেদীন বাবু খাঁন ও প্রতিষ্ঠাতা মো. আমিনুল হক মাস্টার।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মনিরুল ইসলাম, ছেংগারচর পৌর মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি মো. তাজের আহমেদ টিপু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদ সরকার প্রমুখ।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীদের নাজেরা ও আমপারা সবক প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থীরা পবিত্র কোরআন মাজীদ শুদ্ধভাবে পাঠ ও হিফজের পথে এগিয়ে যাওয়ার জন্য বিশেষ দোয়া করা হয়।
পরে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক ও এলাকার মুসল্লিদের অংশগ্রহণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি, শিক্ষক-শিক্ষার্থীদের সুস্থতা, সফলতা ও কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
13 September 2026

ওটারচর ইমাম হোসাইন (রা.) হাফিজিয়া মাদ্রাসায় নাজেরা-আমপারা সবক প্রদান

www.deshbanglabd.tv |
deshbanglatvnews
deshbanglatvnews