সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
Headline :
রাঙামাটি সদর জোনের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ প্রধানমন্ত্রীর নজর কাড়ল যবিপ্রবির ‘ন্যানো ইউরিয়া’ লামায় হিল গ্রেজুয়েট প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন ‎২৩ বছর পর ব্যালটে নেতৃত্ব, নোয়াখালী পৌর বণিক সমিতিতে জয় আপেল-মুকুলের ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে খুলনায় খোলা পয়ঃনিষ্কাশন ট্যাংক: দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি বাড়ছে ডেঙ্গুর শঙ্কা মতলব উত্তরে ৭০০ ফুট রাস্তার অভাবে চরম জনদুর্ভোগবর্ষায় পানিতে তলিয়ে যায় চলাচলের পথ, দ্রুত রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর ওটারচর ইমাম হোসাইন (রা.) হাফিজিয়া মাদ্রাসায় নাজেরা-আমপারা সবক প্রদান ‎নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ ‘বাহাদুর’ নিয়ে সংবাদে বিভ্রান্তি, এক হাতি মৃত অন্যটি সাফারি পার্কে

লামায় হিল গ্রেজুয়েট প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন

বান্দরবানের লামায় হিল গ্রেজুয়েট প্রেসক্লাবের প্রধান কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় লামা উপজেলা পরিষদের সামনে সিদ্দিকুল আলম ডনের ভবনের দ্বিতীয় তলায় নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন করা হয়।


আদাম বিন ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা বিএনপির নেতা ও সাবেক লামা পৌরসভার মেয়র মো. আমির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর লামা উপজেলা আহ্বায়ক মো. নাজমুল হাসান।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লামা উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা, সিনিয়র সাংবাদিক কামাল উদ্দিন, সাংবাদিক ইউসুফ মজুমদার, সাংবাদিক মো. নুরুল আলম, লামা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, লামা উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারি মো. আব্দুল কাদেরসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিল গ্রেজুয়েট প্রেসক্লাব, লামা উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল করিম।
বক্তারা বলেন, নতুন কার্যালয়ের মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের পেশাগত কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরতে প্রেসক্লাবটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
13 September 2026

লামায় হিল গ্রেজুয়েট প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন

www.deshbanglabd.tv |
deshbanglatvnews
deshbanglatvnews