বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
Headline :
কে বসবেন চেয়ারম্যানের চেয়ারে, চলছে জল্পনা-কল্পনা নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইট উদ্বোধন অনুমোদন পেল রাজধানীর ৩ মেট্রোরেল প্রকল্প গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা জাতীয় ইনোভেশন ফেয়ারে সেরাদের তালিকায় যবিপ্রবি নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, নোবিপ্রবিতে মানববন্ধন; ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা দাবী ‎নোবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিখোঁজ শতাধিক, চলছে উদ্ধার অভিযান কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

অনুমোদন পেল রাজধানীর ৩ মেট্রোরেল প্রকল্প

রাজধানীর যানজট নিরসন ও গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি—একনেক।

বুধবার একনেকের বৈঠকে মেট্রোরেল লাইন-৫ সাউদার্ন রুট, মেট্রোরেল লাইন-১ এবং মেট্রোরেল লাইন-৫ নর্দান রুট প্রকল্প অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমান।

সংশ্লিষ্টরা জানান, তিন প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে প্রায় আড়াই লাখ কোটি টাকা।

এর মধ্যে জাইকার অর্থায়নে ৩১ দশমিক ২৪ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-১—বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৪ হাজার ৩৯৪ কোটি ৮৯ লাখ টাকা।

২০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৫ নর্দান—হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত প্রকল্পে ব্যয় হবে ৮৯ হাজার ৮৪৮ কোটি ৩৬ লাখ টাকা।

অন্যদিকে, এডিবি ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত ১৭ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা।

পরিকল্পনা কমিশন জানিয়েছে, সমন্বিত অগ্রগতির বিষয়টি বিবেচনায় নিয়ে একই সভায় তিন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
16 September 2026

অনুমোদন পেল রাজধানীর ৩ মেট্রোরেল প্রকল্প

www.deshbanglabd.tv |
deshbanglatvnews
deshbanglatvnews