বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

সমন্বিত কার্যক্রমে সীতাকুণ্ড মডেল থানার আইনশৃঙ্খলায় ইতিবাচক পরিবর্তন

থানার কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন এবং মাঠপর্যায়ে পুলিশের কার্যক্রম আরও গতিশীল করায় সীতাকুণ্ড মডেল থানার আইনশৃঙ্খলা কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


সংশ্লিষ্টদের ভাষ্য, অপরাধ দমনের পাশাপাশি সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যাগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন ওসি মহিনুল ইসলাম। প্রয়োজন অনুযায়ী ভুক্তভোগীদের আইনগত সহায়তা দেওয়া এবং জনসাধারণের সঙ্গে পুলিশের যোগাযোগ বাড়াতেও নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ।


এ ছাড়া নিয়মিত টহল, অভিযান ও নজরদারি অব্যাহত থাকায় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা দৃশ্যমান হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


চট্টগ্রাম জেলার ১৭টি থানার মধ্যে পুনরায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় তার পেশাগত দায়িত্ববোধ, নেতৃত্বগুণ ও মাঠপর্যায়ের কার্যক্রমের স্বীকৃতি মিলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সহকর্মীরা মো. মহিনুল ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
16 September 2026

সমন্বিত কার্যক্রমে সীতাকুণ্ড মডেল থানার আইনশৃঙ্খলায় ইতিবাচক পরিবর্তন

www.deshbanglabd.tv |
deshbanglatvnews
deshbanglatvnews