বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

বাড়বকুণ্ড বাজারে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন জনাব মো. ফখরুল ইসলাম (ইউএনও)।

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড বাজারে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১৯ সেপ্টেম্বর) বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদ এর পক্ষ থেকে বাড়বকুণ্ড বাজারে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি।


পরিচ্ছন্নতা অভিযানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় ডেঙ্গুর বিস্তার রোধে বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও আশপাশের এলাকায় জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা দ্রুত অপসারণ এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।


কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম (জহুর), চট্টগ্রাম উত্তর জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মোবারক আলী (মাস্টার), বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মোস্তফা, বিএনপি নেতা সেলিম উদ্দিন রানা, সীতাকুণ্ড উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ইলিয়াস হোসাইন এবং বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আজিজুর রহমান চৌধুরী।


এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; সাধারণ মানুষের সচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি। বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন ও আশপাশের এলাকায় পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার মাধ্যমে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস করা সম্ভব।


কর্মসূচির মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

নিজ্জ্বল সাহা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page