বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

শাহ সিমেন্টের উদ্যোগে নির্মাণ সাথী প্রোগ্রাম অনুষ্ঠিত।

আজ কাঠালিয়াতে শাহ্ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর উদ্যোগে ও শাহ্ সিমেন্টের স্বনামধন্য পরিবেশক কাঠালিয়া সুপার স্টোর এর স্বত্বাধিকারী মোঃ গোলাম মাওলা এর সার্বিক সহযোগিতায়।

এক জমকালো অনুষ্ঠানে আয়োজন করা হয়, উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত ছিল, কাঠালিয়া সুপার স্টোরের সকল রিটেইলারবৃন্দ, উপজেলার ঠিকাদারগন,রাজমিস্ত্রী ভাইয়েরা।

কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রোগ্রামের সূচনা ও
বিশেষ অতিথির শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আলোচনা অনুষ্ঠিত হয়

এরপরে একে একে শাহ্ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে এসিস্ট্যান্ট ম্যানেজার, শাহ সিমেন্টের বর্তমান উৎপাদন ক্ষমতা, কোয়ালিটি, ক্লিংকার কোন কোন দেশ থেকে সংগ্রহ করা হয়,বিস্তারিত তুলে ধরেন।

তিনি আরো বলেন শাহ্ সিমেন্ট শুধু বাংলাদেশী প্রযুক্তিতে নয়, বিশ্বের সব আধুনিক প্রযুক্তিতে তৈরি হচ্ছে।
যা গ্রাহকের হাতে পৌঁছে দিতে, তাদের টিম নিরলস পরিশ্রম করে যাচ্ছে। উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি বলেন, আমরাই বাংলাদেশ একমাত্র কোম্পানি, আমরাই কিনা উৎকৃষ্ট কাঁচামাল
ব্যবহার করে গ্রাহকের আস্থা অর্জন করে বাংলাদেশের এক নাম্বার ব্র্যান্ড হিসেবে পরিচিতি পেয়েছি বেশ কয়েকবার।

তিনি পর্যায়ক্রমে সকলের কাছ থেকে শাহ্ সিমেন্ট সম্পর্কে ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো শুনেন এবং তার ডায়েরীতে নোট করে নেন।

যাতে শাহ সিমেন্টের আরো বেশি ইম্প্রুভ নিয়ে আসতে পারেন তারা।

এরপরে মোঃ তারিকুল ইসলাম
সিনিয়র এরিয়া ম্যানেজার তিনি ও তার বক্তব্যে সিমেন্টের গুণগতমান নিয়ে বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।

আবুল খায়ের গ্রুপ- বাজারের নতুন সিমেন্ট নিয়ে এসেছে শাহ ওয়াটার সিল্ড নামে।

এ বিষয়ে কথা বলেন
মোঃ তোফায়েল আহমেদ
প্রোডাক্ট ইঞ্জিনিয়ার, তিনি সকলকে অবগত করেন যে, বাংলাদেশে ওয়াটারপ্রুফ ও ড্যাম প্রুফ সিমেন্ট একমাত্র হোলসিম এর ছিল । এখন আবুল খায়ের গ্রুপ শাহ্ ওয়াটার সিল্ড নামে বাজারে আরো বেশি শক্তিশালী সেরা গুণগত মান নিয়ে, গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে।

এই সিমেন্ট ব্যবহারের ফলে ছাদ বা দেয়ালে কখনো ড্যাম আসবেনা। প্রোডাক্ট ইঞ্জিনিয়ার হাতে-কলমে সাধারণ সিমেন্ট ও শাহ্ ওয়াটার সিল্ড এই দুই সিমেন্টের পার্থক্য দেখান সকলকে।

সকল রিটেইলার গন আশাবাদী শাহ্ ওয়াটার সিল্ড সিমেন্ট বিক্রি করে তারাও লাভবান হবে এবং গ্রাহককেও ভালো কোয়ালিটির ড্যাম প্রুফ সিমেন্ট সরবরাহ করতে পারবেন।

আলোচনা শেষ পর্যায়ে শাহ সিমেন্ট এর পক্ষ থেকে সকলকে উপহার তুলে দেওয়া হয় এবং সাথে রাতের জন্য উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।

সর্বশেষে, কাঠালিয়া সুপার স্টোরের স্বত্বাধিকারী মোঃ গোলাম মাওলা সকল রিটেইলার, ঠিকাদার, রাজমিস্ত্রি ও সকল শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বলেন, যে প্রোডাক্ট এর মান ভালো , তার দাম সব সময় একটু বেশিই থাকে।
তাই বাড়ি করবেন, স্থাপনা করবেন সেখানে-

বাংলাদেশের এক নাম্বার ব্রান্ডটাই ব্যবহার করেন না! নিশ্চিন্তে কাঁটবে দিন
আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন।
সকলের কাছে দোয়া চেয়েছেন, যাতে করে কাঠালিয়া উপজেলার সকল স্থাপনায় শাহ সিমেন্ট এর ব্যবহার হয়।

আবুল খায়ের গ্রুপের, শাহ সিমেন্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন –

মোঃরফিকুল ইসলাম খান
এসিস্ট্যান্ট ম্যানেজার।

মোঃতারিকুল ইসলাম
সিনিয়র এরিয়া ম্যানেজার

মোঃ গোলাম মাওলা
পরিবেশক ঃ শাহ্ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
কাঠালিয়া সুপার স্টোর।

মোঃ তোফায়েল আহমেদ
প্রোডাক্ট ইঞ্জিনিয়ার
মোঃমোশারফ হোসেন
সিনিয়র মার্কেটিং অফিসার।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন –
মোঃ জালালুর রহমান আকন
সভাপতি
উপজেলা বিএনপি, কাঠালিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page