বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

ভালোবাসার টানাপোড়েন, নাকি অন্য কোনো কারণ—এমপি নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু

রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য মো. নজরুল ইসলামের সরকারি বাসভবন থেকে তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ন্যাম ভবনের পাঁচ নম্বর ভবনের তিন নম্বর ফ্ল্যাটে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরিয়ম আক্তারকে উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শেরেবাংলা নগরের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, মরদেহ উদ্ধারের সময় এমপি নজরুল ইসলাম বাসায় ছিলেন। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এমপি নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে হেফাজতে নেওয়া হয়েছে।

এদিকে, তদন্তের সময় মরিয়ম আক্তারের হাতে লেখা কয়েকটি চিঠি জব্দ করেছে গোয়েন্দা সংস্থা। চিঠিগুলোতে ব্যক্তিগত সম্পর্ক, ভালোবাসা, হতাশা ও দাম্পত্য জীবনের টানাপোড়েনের নানা বিষয় উঠে এসেছে বলে জানা গেছে।

তবে মরিয়মের মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। এটি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা খতিয়ে দেখছে পুলিশ ও তদন্তকারী সংস্থা।

সঠিক তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মো. মনিরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page