বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

স্ত্রীর মাদকাসক্তি ও পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে হত্যার অভিযোগ: বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

​স্ত্রীর মাদকাসক্তি ও পরকীয়া প্রেমের প্রতিবাদ করায় রাজধানীর সবুজবাগে মোস্তাকিম (২১) নামের এক যুবককে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজন ও এলাকাবাসী। ঘটনাটিকে ‘আত্মহত্যা’ হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টার প্রতিবাদে এবং নিহতের পরিবারের সুবিচার নিশ্চিতের দাবিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন করেছেন সর্বস্তরের এলাকাবাসী।


​ঘটনার পর পরকীয়ায় জড়িত স্ত্রী নুসরাত জাহান রাবেয়া মায়া (২৫) ও তার প্রেমিক মো. কাউসারকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।


​স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তাকিমের স্ত্রী মাদকাসক্ত ছিলেন এবং দীর্ঘদিন ধরে পরকীয়ায় লিপ্ত ছিলেন। এ নিয়ে বাধা দেওয়ায় পরিবারটিতে প্রতিনিয়ত অশান্তি লেগে থাকত। ঘটনার দিন অভিযুক্ত স্ত্রী ও তার প্রেমিক কয়েকজন অজ্ঞাতপরিচয় সহযোগীকে নিয়ে ঘরে প্রবেশ করেন এবং নির্মম এ ঘটনা ঘটান।

পরে এলাকাবাসী ঘাতক স্ত্রী ও তার প্রেমিককে একটি মোটরসাইকেলসহ (ঢাকা মেট্রো-হ ৬৭-৬৫১১) হাতেনাতে আটক করে জরুরি সেবা ৯৯৯-এ পুলিশে খবর দেন।


​এদিকে, পরিকল্পিত এই হত্যাকাণ্ডকে ‘আত্মহত্যা’ বলে ধামাচাপা দেওয়ার পাঁয়তারার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন স্থানীয়রা। স্বজন ও এলাকাবাসীর দাবি, নিরীহ মোস্তাকিমের শোকাহত পরিবার যেন কোনোভাবেই বিচার থেকে বঞ্চিত না হয়।

তারা মাদকাশক্ত স্ত্রী, প্রেমিক কাউসার এবং ঘটনায় জড়িত অজ্ঞাত আরও চার আসামীকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। নিরপেক্ষ তদন্ত ও সুবিচার নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।


​সবুজবাগ থানা পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে এবং তদন্তের মাধ্যমে নেপথ্যের সকল অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page