পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে ডুমুরিয়ার শাহপুর মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় এই সামাজিক অনুষ্ঠান এ সময় বিদ্যালয়ের সমস্ত শিক্ষকসহ কোমলমতি ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষকরা বৃক্ষরোপনে ছাত্র-ছাত্রীদের কে উৎসাহিত করেন পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শরীর ও মনকে সুস্থ এবং সুন্দর রাখার প্রয়োজনীয়তা সম্পর্কে দিকনির্দেশনা দেন ক্রীড়া শিক্ষক মহোদয় বৃক্ষরোপণ শুধু স্কুলের আঙ্গিনায় করলে হবে না ছড়িয়ে দিতে হবে সারাদেশে তাহলেই পরিবেশ পাবে ভারসাম্য আমরা পাব তো সুস্থ জীবন ।
মো: মনিরুল ইসলাম স্টাফ রিপোর্টার