ইরান যুদ্ধের জেরে হরমুজ ও বাব এল মানদেব প্রণালিতে নৌ চলাচলের অচলাবস্থা কাটছেই না। আগের তুলনায় চলতি সপ্তাহে আরও কমেছে ট্রাফিকের পরিমাণ। বৃহস্পতিবার, হরমুজ প্রণালি পাড়ি দিতে পেরেছে মাত্র ৮টি বাণিজ্যিক জাহাজ। মঙ্গলবার সেই সংখ্যা ছিল ১৫। এর আগের বৃহস্পতিবার নৌ চলাচলের সংখ্যা ছিল ১২। শিপ ট্র্যাকিং ফার্ম- কেপলার এসব তথ্য নিশ্চিত করেছে। মধ্যপ্রাচ্যে সংঘাতের আগে গড়ে প্রতিদিন ১৪০টি নৌযান পাড়ি দিতো হরমুজ প্রণালি। এদিকে, বৃহস্পতিবার বাব এল মানদেব প্রণালিতে চলাচল করেছে ২৬টি নৌযান। মঙ্গল ও বুধবার সেই সংখ্যা ছিল যথাক্রমে ৩২ ও ২২। যুদ্ধের আগে দৈনিক ৭০টি জাহাজ এই জলপথে চলাচল করতো।