শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
Headline :
জিএসটি গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হতে পারে আরও ২-৩ বিশ্ববিদ্যালয় রাঙ্গামাটিতে হারানো আইফোন ১০ ঘণ্টায় উদ্ধার করল ১৮ এপিবিএন সাইবার ক্রাইম সেল পাহাড়ি ঢলে কাপ্তাই লেকে ফের পানি বৃদ্ধি, ১৬ জলকপাট উন্মুক্ত অনলাইনে পণ্য বিক্রির নামে ৪৯ হাজার টাকা আত্মসাৎ, পিবিআইয়ের হাতে প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার আন্তর্জাতিক উচ্চশিক্ষায় নোবিপ্রবির ইএসডিএম বিভাগের শিক্ষার্থীদের সাফল্য, এক মাসে ১০ জনের স্কলারশিপ “একটি সহানুভূতিশীল কথাই বাঁচাতে পারে প্রাণ”: নোবিপ্রবিতে আত্মহত্যা প্রতিরোধ দিবসের র‍্যালি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এর আউটলেট প্যাথলজি ল্যাব , জিএমপি-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত । পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযান: ৩৫০ কেজি হরিণের মাংস, চামড়া ও মাথাসহ আটক ১ ‘সরকারের ১৮০ দিনের ব্যর্থতা’র পাল্টা নোবিপ্রবি ছাত্রদলের ‘প্রথম ৬ মাসের উল্লেখযোগ্য কার্যক্রম’ এর ব্যানার ‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে নিষিদ্ধ ঘোষিত জবি ছাত্রলীগের মিছিল

জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস দলীয়করণ না করার আহ্বান বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের।

জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাসকে কোনোভাবেই দলীয়করণ না করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সাথে জুলাই স্মৃতি জাদুঘরকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দিয়ে আইন প্রণয়নের দাবি জানিয়েছেন তিনি।
শনিবার সকালে এনসিপির প্রতিনিধিদের সঙ্গে নিয়ে গণভবনে স্থাপিত জুলাই জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। শনিবার সকালে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিদের সাথে নিয়ে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে যান বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জাদুঘরের বর্তমান পরিচালন ব্যবস্থা ও ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। জানান, পর্যাপ্ত জনবলের অভাবে গুরুত্বপূর্ণ এই জাদুঘরটি বর্তমানে ঝুঁকি মুখে রয়েছে।”জুলাই স্মৃতি জাদুঘরকে স্বায়ত্তশাসিত কাঠামো দেওয়া দরকার। এখানে অন্তত ২০০ জনবল প্রয়োজন। কিন্তু ১২-১৫ জন স্বেচ্ছাসেবক নিয়ে এটি পরিচালিত হচ্ছে। ফলে জাদুঘরটি ঝুঁকিতে রয়েছে। ১৬ বছর ধরে ফ্যাসিজমের নির্মমতা ও ফ্যাসিবাদের কেন্দ্রবিন্দু ছিল এই গণভবন। শুধু দেশীয় ফ্যাসিবাদ নয়, হাসিনা আমলে বৈদেশিক শক্তিগুলোও ফ্যাসিজম তৈরিতে যে প্রভাব রেখেছে সে চিত্রও থাকা দরকার এখানে।”নাহিদ ইসলাম আরও বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের সময়েই জাদুঘরটি উন্মুক্ত করার উপযোগী ছিল। কিন্তু বর্তমান বিএনপি সরকার তা খুলতে অনর্থক পাঁচ মাস সময় নিয়েছে। এছাড়া জাদুঘরের মূল ভাবগাম্ভীর্য ও ইতিহাস বিকৃতির অভিযোগও তোলেন তিনি।জুলাই আন্দোলনের প্রকৃত ইতিহাস সংরক্ষণ নিশ্চিত করার পাশাপাশি জাদুঘরটিকে আরও শৈল্পিক ও নিরপেক্ষভাবে উপস্থাপনে সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির এই শীর্ষ নেতা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
07 August 2026

জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস দলীয়করণ না করার আহ্বান বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের।

www.deshbanglabd.tv |
deshbanglatvnews
deshbanglatvnews