বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

গণঅভ্যুত্থানের চেতনার সাথে প্রথম বেইমানি করেছেন ডা. শফিকুর রহমান: রাশেদ খাঁন।

গণঅভ্যুত্থানের মূল চেতনার সাথে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সর্বপ্রথম বেইমানি করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শনিবার সকালে ঝিনাইদহে নিজ গ্রামের ঐতিহ্যবাহী মুরারীদহ মিয়ার দালান পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।শনিবার সকালে ঝিনাইদহে নিজ গ্রামের ঐতিহ্যবাহী মুরারীদহ মিয়ার দালান পরিদর্শনে যান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। পরিদর্শনকালে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে উঠে আসে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট।
জামায়াতে ইসলামীর আমিরের ভূমিকা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে কড়া মন্তব্য করেন তিনি।একই সময়ে জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলামের সাম্প্রতিক ভূমিকা ও রাজনৈতিক অবস্থান নিয়েও নিজের মতামত জানান প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী।তিনি বলেন নাহিদ ইসলাম গণঅভ্যুত্থান পর্যন্ত একদম সঠিক পথেই ছিলেন। কিন্তু তিনি যে মুহূর্তে জামায়াতের ফাঁদে পা দিয়েছেন, ঠিক তখন থেকেই তিনি বিপথগামী হয়েছেন।পরিদর্শনকালে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page