স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে ইংলিশ জায়ান্ট লিভারপুলে যোগ দিয়েছেন উরুগুইয়ান তারকা ডিফেন্ডার রোনাল্দ আরৌহো। স্থায়ী চুক্তিতে নয়, আপাতত এক বছরের লোনে অলরেডদের ডেরায় পাড়ি জমালেন ২৭ বছর বয়সী এই ফুটবলার।ধারের চুক্তি হলেও মৌসুম শেষে আরৌহোকে স্থায়ীভাবে কিনে নেওয়ার সুযোগ থাকছে অ্যানফিল্ডের ক্লাবটির সামনে।
মূলত জো গোমেজ ও জিওভানি লিওনির ইনজুরি এবং ইব্রাহিমা কোনাতে রিয়াল মাদ্রিদে পাড়ি দেওয়ায় লিভারপুলের রক্ষণে বড় শূন্যতা তৈরি হয়। ডিফেন্সের গভীরতা বাড়াতেই কোচ আন্দোনি ইরাওলা এই উরুগুইয়ানকে দলে ভিড়িয়েছেন।
অন্যদিকে, বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের একাদশে গুরুত্ব হারানোর পর অলরেডদের এই প্রস্তাব সানন্দে লুফে নেন আরৌহো।