মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
Headline :
নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, নোবিপ্রবিতে মানববন্ধন; ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা দাবী ‎নোবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিখোঁজ শতাধিক, চলছে উদ্ধার অভিযান কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। ২০টি বছর আমরা ভোট বিহীন একটি রাষ্ট্রের বসবাস করেছি পর্যটনমন্ত্রী রাঙামাটি সদর জোনের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ প্রধানমন্ত্রীর নজর কাড়ল যবিপ্রবির ‘ন্যানো ইউরিয়া’ লামায় হিল গ্রেজুয়েট প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন ‎২৩ বছর পর ব্যালটে নেতৃত্ব, নোয়াখালী পৌর বণিক সমিতিতে জয় আপেল-মুকুলের

অতীত প্রেমের অভিজ্ঞতা ও বিয়ের প্রস্তাব নিয়ে খোলামেলা কথা বললেন আমিশা।

আপাতত বিয়ে করার কোনো পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। এমনকি ভবিষ্যতে কখনোই বিয়ে না-ও করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভক্তদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে নিজের ব্যক্তিগত জীবন ও একা থাকার কারণ নিয়ে খোলামেলা কথা বলেন এই তারকা।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অনুরাগীদের সঙ্গে যুক্ত হয়ে ব্যক্তিগত জীবনের নানা বিষয় শেয়ার করেন আমিশা প্যাটেল। আলাপচারিতার এক পর্যায়ে এক ভক্ত জানতে চান, ‘তিনি কবে বিয়ে করছেন?’
জবাবে সরাসরি আমিশা বলেন, “কখনোই না! কারণ সিঙ্গেল হিসেবেই আমি ভীষণ সুখী।” অভিনেত্রী জানান, তাঁকে ভালোবাসার মতো পরিবার ও অনেক কাছের বন্ধু আছেন। তাই নতুন কেউ এসে জীবনের বর্তমান শান্ত পরিবেশটা বদলে দিক, তা তিনি চান না। তবে ভবিষ্যতে সত্যিই উপযুক্ত কারো দেখা পেলে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারেন বলেও জানান তিনি।
এক সাক্ষাৎকারের সূত্র ধরে আমিশা জানান, অভিনয়ে আসার কারণে অতীতে তাঁর একটি গভীর সম্পর্ক ভেঙে গিয়েছিল। সাবেক সঙ্গী তাঁর অভিনয়ের সিদ্ধান্ত মেনে নিতে না পারায়, ভালোবাসার চেয়ে নিজের ক্যারিয়ারকেই বেছে নিয়েছিলেন তিনি।
আমিশার মতে, যারা সত্যি ভালোবাসে তারা কখনোই সঙ্গীর স্বপ্ন বা পেশাগত পথে বাধা হয়ে দাঁড়ায় না।দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে নির্মাতা বিক্রম ভাটের সঙ্গে আমিশার সম্পর্ক একসময় দারুণ আলোচনার জন্ম দিয়েছিল।
বর্তমানেও বিভিন্ন সম্ভ্রান্ত পরিবার কিংবা তরুণদের কাছ থেকে বিয়ের ও ডেটিংয়ের প্রস্তাব পেলেও, আমিশার কাছে বয়সের চেয়ে মানসিক পরিপক্বতাই ভালোবাসার প্রধান শর্ত।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
07 August 2026

অতীত প্রেমের অভিজ্ঞতা ও বিয়ের প্রস্তাব নিয়ে খোলামেলা কথা বললেন আমিশা।

www.deshbanglabd.tv |
deshbanglatvnews
deshbanglatvnews