ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে এ সমাবেশের উদ্বোধন করেন তিনি।ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত হয় বিশেষ চিকিৎসক সমাবেশ।অনুষ্ঠান উদ্বোধনের আগে জাতীয় সংসদ প্রাঙ্গণে একটি নিম গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও একটি গাছের চারা রোপণ করেন। পরে শান্তির প্রতীক দুটি পায়রা উড়িয়ে এবং জাতীয় সংগীতের সাথে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মূল কর্মসূচির সূচনা করা হয়।পরে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ দেশের শীর্ষস্থানীয় চিকিৎসক নেতৃবৃন্দ।