মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
Headline :
নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, নোবিপ্রবিতে মানববন্ধন; ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা দাবী ‎নোবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিখোঁজ শতাধিক, চলছে উদ্ধার অভিযান কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। ২০টি বছর আমরা ভোট বিহীন একটি রাষ্ট্রের বসবাস করেছি পর্যটনমন্ত্রী রাঙামাটি সদর জোনের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ প্রধানমন্ত্রীর নজর কাড়ল যবিপ্রবির ‘ন্যানো ইউরিয়া’ লামায় হিল গ্রেজুয়েট প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন ‎২৩ বছর পর ব্যালটে নেতৃত্ব, নোয়াখালী পৌর বণিক সমিতিতে জয় আপেল-মুকুলের

“গ্যাস-বিদ্যুতের ভূতুড়ে বিল জনজীবন অসহনীয় করে তুলেছে: বাগেরহাটে জামায়াত আমির ডা. শফিকুর রহমান।”

গ্যাস ও বিদ্যুতের অনিয়ন্ত্রিত দাম এবং ভূতুড়ে বিলের কারণে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার সকালে বাগেরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি সুশাসনের পরিচয় বহন করে না।বাগেরহাটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জামায়াত আমির বলেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাসের ভুয়ো বা অতিরিক্ত বিল সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করেছে। জনগণের অর্থ ও অধিকার রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে স্বচ্ছ ও ন্যায়সংগত প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করা উচিত। রাজনীতিতে পেশিশক্তি পরিহার করে জনকল্যাণমুখী গণতান্ত্রিক চর্চার ওপর জোর দেন তিনি।সভায় জেলা ও স্থানীয় জামায়াত নেতারা উপস্থিত ছিলেন। পরে বাগেরহাট কামিল মাদ্রাসায় আয়োজিত রোকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামায়াত আমির।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
07 August 2026

"গ্যাস-বিদ্যুতের ভূতুড়ে বিল জনজীবন অসহনীয় করে তুলেছে: বাগেরহাটে জামায়াত আমির ডা. শফিকুর রহমান।"

www.deshbanglabd.tv |
deshbanglatvnews
deshbanglatvnews