মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
Headline :
নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, নোবিপ্রবিতে মানববন্ধন; ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা দাবী ‎নোবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিখোঁজ শতাধিক, চলছে উদ্ধার অভিযান কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। ২০টি বছর আমরা ভোট বিহীন একটি রাষ্ট্রের বসবাস করেছি পর্যটনমন্ত্রী রাঙামাটি সদর জোনের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ প্রধানমন্ত্রীর নজর কাড়ল যবিপ্রবির ‘ন্যানো ইউরিয়া’ লামায় হিল গ্রেজুয়েট প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন ‎২৩ বছর পর ব্যালটে নেতৃত্ব, নোয়াখালী পৌর বণিক সমিতিতে জয় আপেল-মুকুলের

ভালুকা সরকারি হাসপাতালের জরুরি বিভাগে আরও দুই চিকিৎসক নিয়োগের দাবি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলার শিল্প-ইন্ডাস্ট্রিঘন এলাকা হওয়ায় প্রতিদিনই বিভিন্ন ধরনের সড়ক দুর্ঘটনা,
শিল্পকারখানার শ্রমিকদের অসুস্থতা ও নানা রোগে আক্রান্ত রোগীরা চিকিৎসার জন্য ভালুকা সরকারি হাসপাতালের জরুরি বিভাগে আসেন।তবে জরুরি বিভাগে চিকিৎসকের সংখ্যা সীমিত থাকায় রোগীদের চাপ সামলাতে চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়,জরুরি বিভাগে একজন চিকিৎসক দায়িত্ব পালন করায় একই সময়ে একাধিক রোগী এলে একজন চিকিৎসককেই সব রোগী সামলাতে হয়।এতে অনেক সময় রোগীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে।বিশেষ করে সড়ক দুর্ঘটনায় আহত রোগী ও শিল্পকারখানার শ্রমিকদের জরুরি চিকিৎসা প্রয়োজন হলেও রোগীর চাপ বেশি থাকায় কাঙ্ক্ষিত সময়ে

সেবা পাওয়া নিয়ে ভোগান্তির অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দাবি,ভালুকা শিল্পাঞ্চল হওয়ায় এখানে প্রতিনিয়ত বিপুলসংখ্যক মানুষ বিভিন্ন কারণে চিকিৎসাসেবা নিতে হাসপাতালে আসেন।তাই জরুরি বিভাগের চিকিৎসাসেবা আরও কার্যকর ও দ্রুততর করতে অন্তত আরও দুইজন চিকিৎসক নিয়োগ দেওয়া প্রয়োজন।
এতে জরুরি বিভাগে চিকিৎসকের ওপর চাপ কমবে,একই সঙ্গে রোগীদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছেন স্থানীয়রা।পাশাপাশি জরুরি বিভাগের সেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে বলে প্রত্যাশা তাদের।

এ বিষয়ে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি মহোদয় এবং উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।

তাদের প্রত্যাশা,ভালুকা সরকারি হাসপাতালের জরুরি বিভাগের রোগীদের দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত আরও দুইজন চিকিৎসক নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
07 August 2026

ভালুকা সরকারি হাসপাতালের জরুরি বিভাগে আরও দুই চিকিৎসক নিয়োগের দাবি

www.deshbanglabd.tv |
deshbanglatvnews
deshbanglatvnews