শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
Headline :
জিএসটি গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হতে পারে আরও ২-৩ বিশ্ববিদ্যালয় রাঙ্গামাটিতে হারানো আইফোন ১০ ঘণ্টায় উদ্ধার করল ১৮ এপিবিএন সাইবার ক্রাইম সেল পাহাড়ি ঢলে কাপ্তাই লেকে ফের পানি বৃদ্ধি, ১৬ জলকপাট উন্মুক্ত অনলাইনে পণ্য বিক্রির নামে ৪৯ হাজার টাকা আত্মসাৎ, পিবিআইয়ের হাতে প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার আন্তর্জাতিক উচ্চশিক্ষায় নোবিপ্রবির ইএসডিএম বিভাগের শিক্ষার্থীদের সাফল্য, এক মাসে ১০ জনের স্কলারশিপ “একটি সহানুভূতিশীল কথাই বাঁচাতে পারে প্রাণ”: নোবিপ্রবিতে আত্মহত্যা প্রতিরোধ দিবসের র‍্যালি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এর আউটলেট প্যাথলজি ল্যাব , জিএমপি-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত । পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযান: ৩৫০ কেজি হরিণের মাংস, চামড়া ও মাথাসহ আটক ১ ‘সরকারের ১৮০ দিনের ব্যর্থতা’র পাল্টা নোবিপ্রবি ছাত্রদলের ‘প্রথম ৬ মাসের উল্লেখযোগ্য কার্যক্রম’ এর ব্যানার ‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে নিষিদ্ধ ঘোষিত জবি ছাত্রলীগের মিছিল

মেসির বাবা হোর্হে মেসি আর নেই

আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই।

৬৮ বছর বয়সে দীর্ঘদিনের অসুস্থতার পর মারা গেছেন তিনি। আর্জেন্টিনার একাধিক সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে গোল ডটকম। প্রতিবেদনে বলা হয়েছে, নিজ শহর রোসারিওতেই মৃত্যু হয়েছে হোর্হে মেসির।

দীর্ঘদিন ধরেই শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন হোর্হে মেসি। বাবার অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরেই উদ্বেগের মধ্যে ছিলেন লিওনেল মেসি ও তার পরিবার।

গত জুনে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের ম্যাচে গোল করার পর আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায় মেসিকে। গোল উদযাপনের সময় চোখের পানি ধরে রাখতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক।

ম্যাচ শেষে নিজের আবেগের কারণ ব্যাখ্যা করে মেসি জানিয়েছিলেন, ফুটবলের সঙ্গে তার কান্নার কোনো সম্পর্ক ছিল না। তিনি বলেছিলেন, ‘অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি।’

এরপরই মেসির আবেগের সঙ্গে তার বাবার অসুস্থতার যোগসূত্র নিয়ে নানা জল্পনা শুরু হয়।

পরিস্থিতি নিয়ে তখন মেসি পরিবারও বিবৃতি দিয়েছিল। সেখানে জানানো হয়, হোর্হে মেসি স্বাস্থ্যগত সমস্যার সঙ্গে লড়াই করছেন এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

একই সঙ্গে তার অসুস্থতা নিয়ে অতিরিক্ত গুঞ্জন ও অনুমান না ছড়ানোর আহ্বান জানিয়েছিল পরিবারটি। হোর্হে মেসি ও তার পরিবারের ব্যক্তিগত পরিসর এবং গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধও করা হয়।

এরপর গত জুলাইয়ের শেষ দিকে মেজর লিগ সকারের অল-স্টার ম্যাচে অংশ নেননি লিওনেল মেসি। বাবার পাশে থাকতেই তিনি ওই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বলে ধারণা করা হয়। কয়েক দিন পর অবশ্য আবারও এমএলএসের ম্যাচে মাঠে ফেরেন এই আর্জেন্টাইন তারকা।

দীর্ঘদিনের অসুস্থতার পর এবার এলো হোর্হে মেসির মৃত্যুর খবর।

লিওনেল মেসির ফুটবল ক্যারিয়ারের শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার বাবা। শুধু বাবা হিসেবেই নয়, মেসির দীর্ঘ ক্যারিয়ারে তার পরামর্শদাতা ও প্রতিনিধি হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন হোর্হে মেসি।

ছেলের ক্যারিয়ারের উত্থানের পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন তিনি।

হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে মেসি পরিবার ও ফুটবল বিশ্বে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
08 August 2026

মেসির বাবা হোর্হে মেসি আর নেই

www.deshbanglabd.tv |
deshbanglatvnews
deshbanglatvnews