মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
Headline :
নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, নোবিপ্রবিতে মানববন্ধন; ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা দাবী ‎নোবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিখোঁজ শতাধিক, চলছে উদ্ধার অভিযান কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। ২০টি বছর আমরা ভোট বিহীন একটি রাষ্ট্রের বসবাস করেছি পর্যটনমন্ত্রী রাঙামাটি সদর জোনের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ প্রধানমন্ত্রীর নজর কাড়ল যবিপ্রবির ‘ন্যানো ইউরিয়া’ লামায় হিল গ্রেজুয়েট প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন ‎২৩ বছর পর ব্যালটে নেতৃত্ব, নোয়াখালী পৌর বণিক সমিতিতে জয় আপেল-মুকুলের

‘ভীষণ ভয় লাগছে’—নেপালের ক্যাবল কারে অপু বিশ্বাস

ভীষণ ভয় লাগছে’—নেপালের উঁচু পাহাড়ে ক্যাবল কারে চড়ে এমনই অনুভূতির কথা জানালেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস।

বর্তমানে নতুন সিনেমা ‘শিকার’-এর কাজ নিয়ে নেপালে অবস্থান করছেন এই অভিনেত্রী। সেখান থেকেই ফেসবুক লাইভে এসে ভক্তদের সঙ্গে নিজের রোমাঞ্চকর অভিজ্ঞতা শেয়ার করেন তিনি।

অপু বিশ্বাস জানান, নেপালের পোখারার অন্নপূর্ণা এলাকায় অবস্থিত এই ক্যাবল কারটি অনেক উঁচুতে। তার কাছে এই অভিজ্ঞতা মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরে ক্যাবল কারে চড়ার চেয়েও বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে।

লাইভের ক্যাপশনেও নিজের অনুভূতি প্রকাশ করে অপু লেখেন—‘ভীষণ ভয় লাগছে।’

তবে ভয় পেলেও ভক্তদের সতর্ক করেছেন এই অভিনেত্রী। তার ভাষ্য, যাদের উচ্চতা নিয়ে ভয় রয়েছে বা হার্টের সমস্যা আছে, তাদের এই ক্যাবল কারে না ওঠাই ভালো।

রোমাঞ্চকর এই মুহূর্তে নিজের সন্তানকে ভীষণভাবে মিস করছেন বলেও জানান অপু বিশ্বাস।

লাইভে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অপু বলেন, তার ভক্তরাই তার মূল শক্তি।

এ সময় যারা লাইভে বেশি বেশি মন্তব্য করবেন, তাদের মধ্য থেকে কয়েকজনকে নিজের প্রতিষ্ঠান ‘সিগনেচার বিউটি পার্লার অ্যান্ড বুটিক’ থেকে বিশেষ সার্ভিস এবং উপহার হিসেবে পোশাক দেওয়ার ঘোষণাও দেন তিনি।

সবশেষে নিজের নতুন সিনেমা ‘শিকার’ এবং সন্তানের জন্য সবার কাছে দোয়া চান অপু বিশ্বাস।

নেপালের পাহাড়ে রোমাঞ্চকর এই অভিজ্ঞতার মধ্যেও তাই ভক্তদের সঙ্গে নিজের আনন্দ, ভয় আর আবেগ—সবকিছুই ভাগ করে নিলেন ঢাকাই সিনেমার এই জনপ্রিয় অভিনেত্রী।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
08 August 2026

‘ভীষণ ভয় লাগছে’—নেপালের ক্যাবল কারে অপু বিশ্বাস

www.deshbanglabd.tv |
deshbanglatvnews
deshbanglatvnews