ক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যান্সার ছড়িয়ে পড়েছে শরীরের অন্যান্য অংশে। এমনকি ক্যান্সার হাড়েও ছড়িয়ে পড়ায় তীব্র শারীরিক যন্ত্রণায় ভুগছেন তিনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেনের ছেলে হান্টার বাইডেন তার বাবার শারীরিক অবস্থার কথা জানিয়েছেন।
হোয়াইট হাউস ছাড়ার পর গত বছরের মে মাসে জো বাইডেন নিজেই তার প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা প্রকাশ করেন। সর্বশেষ তথ্যে জানা গেছে, রোগটি তার হাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে। বর্তমানে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।
এর আগে গত বছরের অক্টোবরে বাইডেনের এক মুখপাত্র জানিয়েছিলেন, ক্যান্সারের চিকিৎসায় রেডিয়েশন ও হরমোন থেরাপি নিচ্ছেন তিনি।
শারীরিক সক্ষমতা নিয়ে নানা প্রশ্ন ও বিতর্কের মধ্যেও ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছিলেন বাইডেন। তবে পরে ডেমোক্র্যাটদের চাপের মুখে নির্বাচনি দৌড় থেকে সরে দাঁড়ান তিনি।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন জো বাইডেন। তার বয়স ও শারীরিক সক্ষমতা নিয়ে পুরো মেয়াদজুড়েই ছিল ব্যাপক আলোচনা।
এদিকে ক্যান্সার হাড়ে ছড়িয়ে পড়ায় তার চিকিৎসা ও শারীরিক পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।